এবার আপনাকে গোটা ওয়েবসাইট পড়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট

By Gizbot Bureau
|

সম্প্রতি গুগল অ্যাসিস্ট্যান্টে দুর্দান্ত এক ফিচার যোগ হয়েছে। নতুন ফিচারে আপনাকে গোটা ওয়েবসাইট পড়ে শোনাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট। স্মার্টফোন ব্রাউজারে যে কোন ওয়েবসাইট ওয়েন করে গুগল অ্যাসিস্ট্যান্টকে পড়ে শোনানোর অনুরোধ করলেই সেই ওয়েবসাইট পড়ে শোনানো হবে। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনে এই ফিচার কাজ করবে।

এবার আপনাকে গোটা ওয়েবসাইট পড়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট

সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারের কথা জানিয়েছে গুগল। নতুন ফিচারে ওয়েবসাইটের লেখা পড়ে শোনানো হবে। ওয়েবসাইটের লেখা পড়ার গতি নিয়ন্ত্রণ করা যাবে।

ইংরাজি ছাড়াও বাংলা ও অন্যান্য ভাষার ওয়েবসাইটও পড়ে শোনাতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল জানিয়েছে ওয়েবসাইট পড়ে শোনানোর সময় রোবটের পরিবর্তে মানুষের মতো কণ্ঠস্বর অনুভব করবেন গ্রাহকরা।

গুগল জানিয়েছে আপাতত ৪২ টি ভাষা পড়ে শোনাতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ট্রান্সলেশন থেকে চাইলে নিজের ভাষায় যে কোন ওয়েবসাইট শোনা যাবে।

গুগল জানিয়েছে এই রিডারের জন্য ওয়েব ডেভেলপারদের পৃথক কোন কাজ করতে হবে না।

ব্লগ পোস্টে আরও জানানো হয়েছে গুগল ভাষায় বাধা কাটিয়ে বিশের বেশি মানুষের কাছে আরও বেশি তথ্য পৌঁছে দিতে চায়। এছাড়াও যে সব মানুষের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তাদের জন্য এই ফিচার জ্ঞানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

এছাড়াও ফেব্রুয়ারিতে মোবাইল রিজার্জের সুবিধা নিয়ে এসেছে গুগল। গুগল সার্চ থেকেই প্রিপেড মোবাইল রিচার্জ করা যাবে। শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি। গুগল সার্চ থেকে জিও, ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও বিএসএনএল প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে। তবে শুধু রিচার্জ নয়, রিচার্জের আগে বিভিন্ন প্রিপেড প্ল্যানের তুল্যমূল্য বিচারে সাহায্য করবে এই ফিচার।

গুগল সার্চে প্রিপেড রিচার্জ লিখলেই এবার রিচার্জ করে নেওয়া যাবে। এই জন্য যে প্রিপেড নম্বরে রিচার্জ হবে তা সিলেক্ট করতে হবে। নিজের নম্বর ছাড়াও দেশের যে কোন প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করা যাবে।

যে প্রিপেড নম্বর রিচার্জ করবেন সেই নম্বর ও অপারেটর সিলেক্ট করলেই বিভিন্ন প্ল্যানের তালিকা দেখতে পাবেন। এর মধ্যে পছন্দের প্ল্যান বেছে নিলে পেমেন্টের জন্য ফ্রিচার্জ, পেটিএময়ের মতো পেমেন্ট সার্ভিসে পৌঁছে যাবেন। এখানে লেনদেন শেষ করলে আবার গুগল সার্চে ফিরে আসবেন গ্রাহক।

Best Mobiles in India

English summary
Google assistant on android can now read web pages in multiple languages

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X