শীঘ্রই স্মার্টফোনের মাধ্যমে ভূমিকম্প সনাক্ত করবে গুগল

By Gizbot Bureau
|

বিশ্বব্যাপী নিয়মিত ভূমিকম্প হতে থাকে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান অনেকেই। ভূমিকম্পের আগে কোন সাবধান বাণী না পাওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের থেকে বেশি। এবার অ্যানড্রয়েড ফোনের মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করছে গুগল।

শীঘ্রই স্মার্টফোনের মাধ্যমে ভূমিকম্প সনাক্ত করবে গুগল

সম্প্রতি অ্যানড্রয়েডের প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার মার্ক স্টোগাইটিস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, “অ্যানড্রয়েড ফোনের মাধ্যমে সমজেই ভূমিকম্প সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে গুগল। কয়েক সেকেন্ডের সাবধানতা বাণীর মাধ্যমে নিজেকে ও প্রিয়জনের প্রাণ রক্ষা করতে পারবেন গ্রাহকরা।“

গুগলের নতুন ফিচারের মাধ্যমে যে কোন অ্যানড্রয়েড ফোন 'অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ ব্যবহার করে বিশ্বের যে কোন যায়গার ভূমিকম্প নির্ধারণে সাহায্য করবে। সব স্মার্টফোনেই একটি অ্যাক্সেলেরোমিটার থাকে। এই সেন্সর ব্যবহার করেই ভূমিকম্প নির্ধারণ করবে গুগল। “স্মার্টফোনের সেন্সরে ভূমিকম্পের মতো নড়াচড়া ধরা পড়লে সার্ভারে সিগনাল পাঠাবে সেই ফোন। সঙ্গে পৌঁছে যাবে ফোনের লোকেশন ডেটা। সার্ভার থেকে সেই জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেলে স্মার্টফোনে গ্রাহককে সতর্ক করে দেবে গুগল।” বিশ্বের কয়েক কোটি অ্যানড্রয়েড ফোন একত্রিত হয়ে বিশ্বের সবথেকে বড় ভূমিকম্প মাপার যন্ত্র হয়ে উঠতে পারে।

গুগল সার্চের মাধ্যমে এই প্রযুক্তি সামনে আনতে চাইছে গুগল। শুরুতে স্মার্টফোনের তথ্য ব্যবহার করে ভূমিকম্পের সঠিক স্থান ম্যাপে দেখানো হবে।

আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশে এই ফিচার নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট কোম্পানিটি। ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য ও পরে বিশ্বের অন্যান্য দেশে নতুন এই ফিচার নিয়ে আসা হবে। এই মাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ও ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে গুগল।

Best Mobiles in India

English summary
Google Creates Earthquake Sensors On Your Android Smartphone

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X