Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বাইকারদের জন্য ফাটাফাটি, গুগল ম্যাপের মোটোরসাইকেল মোড: আপডেট এসে গেছে এখানেও
নতুন Motorcycle mode নিয়ে এল গুগল ম্যাপ। এক্সক্লুসিভলি বাইকারদের জন্য। এই মোডে বাইকাররা তাদের নেভিগেশন ঠিকঠাক করতে পারবে। যে রাস্তায় চার চাকার দৌরাত্ম নেই, সেই রাস্তার সন্ধান দিয়ে দেবে এই মোড।

গুগল ম্যাপ রুটের সঙ্গে সঙ্গে ETA (Estimated Time of Arrival) পর্যন্ত দেখিয়ে দেবে। আর এই ETA চলতি ডেটার ওপর নির্ভর করে নয়। বাইকারদের কাছ থেকে পাওয়া ETA ডেটার ওপর ভিত্তি করেই এটি ইনফো দেবে। সাধারণত ETA ডেটা চারচাকার ওপর ভিত্তি করে দেওয়া হয়।
এক্ষেত্রে তা হচ্ছে না। আসলে ভিড়ভাড়ে একটা বাইক যেভাবে যাবে, একটা গাড়ি নিশ্চয়ই সেভাবে যাবে না। একই দূরত্বে বাইকের থেকে গাড়ি বেশি সময় নেবে। এখানে সেই বিষয়টা মাথায় রাখা হয়েছে।
AndroidPolice জানাচ্ছে, ভারতের মতো উন্নয়নশীল দেশের বাইকারদের কাছে এটা বেশ কাজের। এখানে অনেক রাস্তা আছে যা গাড়ি চলাচলের উপযুক্ত নয়, বাইকাররা সেই রাস্তার সুবিধা নিতে পারে।
গুগল ম্যাপ অ্যাপে এর আপডেট ইতিমধ্যেই এ দেশে এসে গিয়েছে। অ্যান্ড্রয়েডে Google Maps-এর 9.67.1 ভার্সানে মিলছে এটি। আপডেট পাওয়ার পর হাঁটা এবং ড্রাইভের অপশনের সঙ্গে সঙ্গে টু হুইলার অপশনও পাবেন। নেভিগেশন বা গেট ডিরেকশনের অপশনে গেলেই এর ট্যাব মিলবে। এই পরিষেবা লঞ্চ করে গিয়েছে ঠিকই, তবে ওই ইটিএ-র বিষয়টি একদম ঠিকঠাক হতে আরও একটু সময় লাগবে।
গুগল ম্যাপে মোটরবাইক মোড নিঃসন্দেহে বেশ ভাল ব্যাপার। তবে মাথায় রাখা দরকার, ওই নেভিগেশন দেখতে দেখতে বাইক চালাতে গেলে আবার অ্যাকসিডেন্টের মুখে না পড়তে হয়। তাই সাবধান।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
