রাস্তায় আইন ভাঙার আগেই আপনাকে সতর্ক করে দেবে গুগল ম্যাপস

By Gizbot Bureau
|

অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে এল গুগল ম্যাপস। এবার থেকে নেভিগেশনের সময় গাড়ি কত গতিতে চলছে তা জানিয়ে দেবে জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিস। গুগল ম্যাপস অ্যাপ এর মেনু থেকে সেটিংস এ গিয়ে 'স্পিডোমিটার’ নামের এই ফিচার অন করতে হবে। সম্প্রতি স্পিড লিমিট ফিচার নিয়ে এসেছিল গুগল ম্যাপস। এর কয়েক দিন পরেই সামনে এল স্পিডোমিটার। অনেকদিন ধরে পরীক্ষামুলক ভাবে চালানোর পরে সম্প্রতি ৪০ টি দেশে লঞ্চ হয়েছে স্পিড ক্যামেরা আর স্পিড লিমিট অ্যালার্ট।

রাস্তায় আইন ভাঙার আগেই আপনাকে সতর্ক করে দেবে গুগল ম্যাপস

ইতিমধ্যেই দেশের সব বড় শহরে স্পিড ক্যামেরা বসানো হয়েছে। অনেক সময় ভুল করে সেই ক্যামেরা খেলায় না করে বেশি গতিতে গাড়ি চানালোর জন্য জরিমানা দিতে হয়। তবে গুগল ম্যাপস থেকে কোথায় স্পিড ক্যামেরা রয়েছে তা আগেই জানা যাবে। নতুন স্পিডোমিটার ফিচারের সাহায্যেও বেশি গতিতে গাড়ি চালালে সতর্ক করে দেবে গুগল ম্যাপস।

স্পিডোমিটার ফিচার অন করলে ড্রাইভিং স্পিড দেখিয়ে দেবে গুগল ম্যাপস। স্পিড লিমিটের বেশি গতিতে গাড়ি চালালে সতর্ক করে দেবে জনপ্রিয় নেভিগেশন সার্ভিসটি। এমনকি ডিসপ্লেতে সদেখানে স্পিড দেখা যাচ্ছে সেখানে রঙ বদলে যাবে।

তবে মোবাইল ইন্টারনেটের স্পিড কম থাকলে এই গতি দেরিতে দেখাতে পারে গুগল ম্যাপস। গাড়ির সঠিক গতি জানার জন্য সব সময় গাড়ির স্পিডোমিটারেই ভরসা রাখুন।

সম্প্রতি পপুলার ডিশেশ’ নামে একটি নতুন বিভাগ শুরু হয়েছে গুগল ম্যাপসে। এখানে রিভিউ এর বিচারে সেরা খাবারগুলি দেখানো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে মেটেরিয়াল ডিজাইনে থিম কার্ডের মধ্যে এই মেনুগুলি দেখাচ্ছে গুগল ম্যাপস। সেখানে যে কোন খাবারের ছবি ও বিবরন পাওয়া যাবে। তবে এই সব তথ্য গ্রাহকের রিভিউ থেকে নেওয়া হয়েছে। যেহেতু মানুষের কাছ থেকে নেওয়া তথ্য ব্যবহার করে এই পরিষেবা শুরু করেছে তাই এই সব তথ্য এডিট করা যাবে। খাদ্যরসিক বাঙালির জন্য কাছের রেস্টুরেন্টের মেনু দেখিয়ে গ্রাহকের আরও কাছে পৌঁছাতে চাইছে গুগল ম্যাপস।

Best Mobiles in India

English summary
Google Maps Now Alerts About Traffic Signals

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X