Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কোথায় কত ভ্যাকসিন স্লট? জানা যাবে গুগল ম্যাপস থেকেই
সম্প্রতি গুগল জানিয়েছে এবার থেকে গুগল সার্চ, অ্যাসিস্ট্যান্ট ও ম্যাপস থেকেই কোভিড ১৯ ভ্যাকসিন সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এতদিন গুগল ম্যাপস থেকে ভ্যাকসিন সেন্টারের খোঁজ পাওয়া গেলেও কোন সেন্টারে কত স্লট ফাঁকা রয়েছে তা জানা যেত না। এবার থেকে তাও জানা যাবে।

গুগল জানিয়েছে এবার থেকে প্ল্যাটফর্মে ১৩,০০০ ভ্যাকসিন সেন্টারে মোট কত স্লট ফাঁকা রয়েছে তা জানা যাবে। কোউইনের এপিআই ব্যবহার করে এই রিয়েল টাইম ডেটা দেখাবে গুগল ম্যাপস। চলতি সপ্তাহেই এই আপডেট গ্রাহকের ফোনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে গুগল। ধাপে ধাপে সব গ্রাহকের ফোনেই এই আপডেট পৌঁছবে। তাই এখনও আপনার ফোনে এই আপডেট না পৌঁছলে অপেক্ষা করুন।
গুগল জানিয়েছে এবার থেকে গ্রাহকরা কোভিড ১৯ সংক্রান্ত সব তথ্য একটি ছোট্ট গুগল সার্চের মাধ্যমে জানতে পারবেন। কোন ডোজের জন্য ভ্যাকসিন স্লট ফাঁকা রয়েছে তা যেমন জানা যাবে, একই সঙ্গে কোউইন ওয়েবসাইটে ভ্যাকসিন স্লট বুক করার লিঙ্ক দিয়ে দেবে গুগল। এর সঙ্গেই জানা যাবে ভ্যাকসিনের দাম।
গুগল ম্যাপস ও সার্চের মাধ্যমে ভ্যাকসিন সংক্রান্ত তথ্য জানবেন কীভাবে?
এক ব্লগ পোস্টে নতুন আপডেটের কথা জানিয়েছে গুগল। গ্রাহকরা "ভ্যাকসিন সেন্টার নিয়ার মি” লিখে সার্চ করলেই সব তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। গুগল ম্যাপস, সার্চ ও অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সার্চ করে এই তথ্য জানা যাবে।
গুগল জানিয়েছে ইংরাজি ছাড়াও আটটি প্রাদেশিক ভাষায় এই তথ্য দেখা যাবে। হিন্দি, বাংলা, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাটি এবং মারাঠি ভাষায় জানা যাবে ভ্যাকসিন সংক্রান্ত সব তথ্য। গুগল জানিয়েছে কোউইনের সঙ্গে হাত মিলিয়ে ভ্যাকসিন সংক্রান্ত আরও ফিচার শীঘ্রই প্ল্যাটফর্মে যুক্ত হবে।
এই ফিচার ব্যবহারের জন্য স্মার্টফোনে গুগল ম্যাপস অ্যাপ আপডেট করতে হবে। আপডেটের পরেও আপনার ফোনে এই ফিচার না পৌঁছলে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
