Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
গুগল ম্যাপস-এর দুর্দান্ত এই ফিচারগুলি দেখে নিন
সম্প্রতি ১৫ বছরে পা দিয়েছে গুগল ম্যাপস। এই জন্য গুগল ম্যাপস লোগোতে পরিবর্তন এসেছে। বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগলের এই নেভিগেশন সার্ভিস। গুগল জানিয়েছে বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস নেভিগেশন ব্যবহার করেন।

গত সপ্তাহে গুগল ম্যাপসে দুটি নতুন ফিচার যোগ হয়েছে। একই সঙ্গে সামনে এসেছে গুগল ম্যাপসের নতুন লোগো। গুগলের অন্যান্য লোগোর রঙ ব্যবহার হয়েছে নতুন লোগোতে। এছাড়াও লোগোতে নতুন ডিজাইনের পিন দেখা গিয়েছে।
অনেক দিন ধরেই নেভিগেশন দুনিয়ায় এক নম্বরে গুগল ম্যাপ। একাধিক নতুন ফিচারে প্রতিযোগীদের আরও পিছনে ফেলে দেবে এই অ্যাপ। দেখে নিন সেই ফিচারগুলি।
এক্সপ্লোর ট্যাব – এক্সপ্লোর ট্যাবে নিকটবর্তী রেস্তোরাঁ, থিয়েটার, ও অন্যান্য জনপ্রিয় জায়গা সহজেই খুঁজে পাওয়া যায়। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা এক্সপ্লোর ট্যাব ব্যবহার করতে পারেন।
কমিউট ট্যাব – ড্রাইভ করার সময় ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সময় এই ট্যাব কাজে লাগবে। ট্রাফিকের হাল হকিকত জানা যাবে এই ট্যাব থেকে। গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে জানা যাবে সেই তথ্য।
সেভড – সেভড ট্যাব ব্যবহার করে গুগল ম্যাপস গ্রাহকরা ৬.৫ বিলিয়ন জায়গা দেখে নিতে পারবেন। অন্য গুগল ম্যাপস গ্রাহকরা এই জায়গাগুলি সেভ করেছেন। চাইলে কোন গ্রাহক অন্যকে নির্দিষ্ট জায়গার পরামর্শ দিতে পারবেন।
কন্ট্রিবিউট – এই ট্যাব থেকে সহজেই আপনার পাড়া সম্পর্কে বিভিন্ন তথ্য গুগল ম্যাপসে লিখতে পারবেন। গুগল ম্যাপসে কোন ভুল থাকলে তা ঠিক করা যাবে এই ট্যাব থেকে।
আপডেটস – এই ট্যাবে নিকটবর্তী 'ট্রেন্ডিং’ জায়গার হদিশ মিলবে। এছাড়াও চাইলে নিকটবর্তী ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।
এই মুহূর্তে বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি গ্রাহক গুগল ম্যাপস অ্যাপ ব্যবহার করেন। জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিসে ২২০ টা দেশের ম্যাপ ও ১৭১ টা দেশের লাইভ ট্রাফিক দেখা যায়।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
