Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এবার গুগল সার্চ থেকেই হবে মোবাইল রিচার্জ
মোবাইল রিজার্জের সুবিধা নিয়ে এল গুগল। এবার গুগল সার্চ থেকেই প্রিপেড মোবাইল রিচার্জ করা যাবে। শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি। গুগল সার্চ থেকে জিও, ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও বিএসএনএল প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে। তবে শুধু রিচার্জ নয়, রিচার্জের আগে বিভিন্ন প্রিপেড প্ল্যানের তুল্যমূল্য বিচারে সাহায্য করবে এই ফিচার।

গুগল সার্চে প্রিপেড রিচার্জ লিখলেই এবার রিচার্জ করে নেওয়া যাবে। এই জন্য যে প্রিপেড নম্বরে রিচার্জ হবে তা সিলেক্ট করতে হবে। নিজের নম্বর ছাড়াও দেশের যে কোন প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করা যাবে।
যে প্রিপেড নম্বর রিচার্জ করবেন সেই নম্বর ও অপারেটর সিলেক্ট করলেই বিভিন্ন প্ল্যানের তালিকা দেখতে পাবেন। এর মধ্যে পছন্দের প্ল্যান বেছে নিলে পেমেন্টের জন্য ফ্রিচার্জ, পেটিএময়ের মতো পেমেন্ট সার্ভিসে পৌঁছে যাবেন। এখানে লেনদেন শেষ করলে আবার গুগল সার্চে ফিরে আসবেন গ্রাহক।
গুগল জানিয়েছে রিচার্জের সময় কোন সমস্যা সম্মুখীন হলে গ্রাহককে সাহায্যের জন্য তৈরি হয়েছে ২৪ ঘণ্টা গ্রাহক পরিষেবা। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা গুগল সার্চ থেকে প্রিপেড মোবাইল রিচার্জ করতে পারবেন। ভারতের গ্রাহকরাই গুগল সার্চ থেকে প্রিপেড রিচার্জ করতে পারবেন।
জিও, ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও বিএসএনএল নম্বরে রিচার্জের সুবিধা এলেও ভবিষ্যতে আরও অনেক পরিষেবা নিয়ে আসতে পারে কোম্পানিটি।
সম্প্রতি গুগলের বিভিন্ন অ্যাপে এসেছে একের পর এক আধুনিক ফিচার। গুগল ট্রান্সলেটে কথোপকথনের সময় ট্রান্সলেশনের জন্য যোগ হয়েছে বিশেষ টুল। এই টুল ব্যবহার করে অন্য ব্যক্তি সঙ্গে কথা বলার সময় রিয়েল টাইমে ট্রান্সলেশন ব্যবহার করা যাবে।
সিনেট ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই ফিচারের ডেমো দেখা গিয়েছে। রিপোর্টে জানানো হয়েছে শীঘ্রই গুগল ট্রান্সলেটে এই ফিচার যোগ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কাজ করবে এই ফিচার। শুরুতে শুধুমাত্র অডিও ফাইলে এই ফিচার কাজ করবে। যদিও ভবিষ্যতে ভিডিও ফাইলেও নতুন ফিচার কাজ করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
