Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শিঘ্রই নতুন অবতারে হাজির হবে গুগল ফটোস
সম্প্রতি গুগল+ থেকে বেরিয়ে আলাদা সার্ভিসের তকমা পেয়েছে গুগল ফটোস। এবার গুগল ফটোস অ্যাপ থেকে গুগল+ এর সব প্রমাণ লোপাট করে দিতে উদ্যত হয়েছে ক্যালিফোর্নিয়ার সার্চ ইঞ্জিন জায়েন্ট। সম্পূর্ণ নতুন ডিজানে আসতে চলেছে গুগল ফটোস। সম্প্রতি জিমেল অ্যাপে সম্পূর্ণ নতুন ডিজাইন নিয়ে এসেছিল জ্ঞুগল। এবার একই ভাবে নতুন ডিজাইনের ছোঁয়া লাগছে গুগল ফটোসে।

নতুন ডিজাইনে গুগল ফটোসে সাইড বার থেকে কভার ফটো সরে গিয়েছে। কোম্পানির মেটিরিয়াল ডিজাইন ফলো করেই ডিজাইন হয়েছে নতুন গুগল ফটোস।
অ্যানড্রয়েড পুলিশ ওয়েবসাইটে প্রথম এই রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই কিছু অ্যানড্রয়েড ফোনে গুগল ফটোসের নতুন ডিজাইন পৌঁছে গিয়েছে। সার্ভার থেকে এই আপডেট হবে। নিজের ফোনে এই আপডেট দেখতে না পেলে চিন্তার কোন কারন নেই। শিঘ্রই এই আপডেট পৌঁছে যাবে গুগল ফটোসে।
গুগল ফটোস একটি ক্লাউড ফটো স্টোরেজ অ্যাপ। এখানে বিনামূল্যে আনলিমিটেড ছবি ক্লাউডে সেভ করতে দেয় গুগল। তবে ১২ মেগাপিক্সেল পর্যন্ত সাইজের ছবি বিনামূল্যে আপলোড করা যায়। তার থেকে বেশি সাইজের ছবি আপলোড করার জন্য আলাদা টাকা দিয়ে স্টোরেজ কিনতে হয়। তবে পিক্সেল গ্রাহকরা আজীবন বিনামূল্যে গুগল ফটোসে অরিজিনাল সাইজে ছবি আপলোড করে রাখতে পারবেন।
সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে গুগল ফটোসে। আপনার গ্যালারিতে থাকা ছবির ফেস ডিটেকশন করে নিজে থেকেই বিভিন্ন অ্যালবাম তৈরী করতে পারে এই অ্যাপ। এছাড়াও কোথায় ছবি তোলা হয়েছে তা জেনে নিজে থেকে বেড়াতে যাওয়া ও বিভিন্ন ট্রিপের অ্যালবাম নিজে থেকেই তৈরী করতে পারে এই অ্যাপ। অ্যানড্রয়েড, আইওএস ও ওয়েব থেকে ব্যবহার করা যায় গুগল ফটোস।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
