Just In
- 1362 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1370 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1373 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1381 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হাইএন্ড ক্যামেরা, উন্নত ইউআই এবং আরও স্মার্ট: লঞ্চ করল গুগল পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল
গত বছর যখন পিক্সেল বাজারে এল, তখন মোবাইল দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। ডিজাইন আর ব্র্যান্ডিং-এ সেগুলিই ছিল গুগলের প্রথম অ্যান্ড্রয়েড ফোন।

গুগলের সেই পিক্সেল এবং পিক্সেল এক্সএল ডিভাইসের বছর খানেক পর এর নেক্সট ভার্সান লঞ্চ হয়ে গেল সান ফ্রান্সিসকোতে। বাজারে এল নতুন জেনারেশনের Pixel 2 এবং Pixel 2 XL ।
কোম্পানির দাবি, নতুন এই দুই ডিভাইসে আরও ভাল ক্যামেরা থাকছে। ফোনের কোয়ালিটিও আরও দুর্দান্ত। রয়েছে ওয়াটার রেসিস্ট্যান্স ফিচার। গ্যালাক্সি এস৮-এর মতো ডিজাইন।
বাজারে যেহেতু ফোন এসেই গিয়েছে, তাই এ দুটির ফিচার্স নিয়ে একটু আপডেট হওয়া যাক।

Google Pixel 2
গুগল পিক্সেল ২-এ রয়েছে ৫ ইঞ্চির AMOLED স্ক্রিন। 100,000:1 কনট্রাস্ট রেশিও, 16:9 অ্যাসপেক্ট রেশিও এবং রেজোলিউশন 1920x1080 pixels।
রয়েছে 2.35 গিগা হার্ৎজ + 1.9 গিগা হার্ৎজ , 64Bit octa-core Snapdragon 835 SoC coupled, সঙ্গে Adreno 540 GPU এবং 4GB-র LPDDR4X র্যাম। এর স্টোরেজ ৬৪ জিবি। ব্যাটারি ২৭০০ এমএএইচের। পিক্সেল ২-এ থাকছে Android 8.0 Oreo।
১২.২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সঙ্গে f/1.8 অ্যাপারচার, অটো ফোকাস। OIS এবং EIS প্রযুক্তি সম্পন্ন। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। অ্যাপারচার f/2.4।
কানেক্টিভিটির মধ্যে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 5.0, USB Type-C, GPS, GLONASS এবং NFC। সেন্সরের মধ্যে রয়েছে Active Edge, Pixel Imprint, a faster fingerprint sensor, Accelerometer/Gyroscope, Magnetometer, Barometer, Proximity sensor/Ambient Light Sensor, Hall sensor, এবং Android Sensor Hub।
স্মার্টফোনটি 145.x69.7x7.8mm, ওজনে ১৪৩ গ্রাম।

Google Pixel 2 XL
গুগল পিক্সেল ২ এক্সএল ৬ ইঞ্চির P-OLED QHD স্ক্রিনের। অ্যাসপেক্ট রেশিও 8:9 এবং রেজোলিউশন 1440x2880 পিক্সেলস 538ppi। স্ক্রিনে আরও 3D Corning Gorilla Glass 5 প্রকেটশনও থাকছে।
এছাড়াও থাকছে 2.35 গিগা হার্ৎজ + 1.9 গিগা হার্ৎজ, 64Bit octa-core Snapdragon 835 SoC coupled সঙ্গে Adreno 540 GPU এবং 4GB LPDDR4X র্যাম। স্টোরেজ ৬৪ জিবি।
ক্যামেরা থাকছে রিয়ারে ১২.২ মেগাপিক্সেল f/1.8 অ্যাপারচার, অটোফোকাস। OIS এবং EIS প্রযুক্তি সম্পন্ন। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। অ্যাপারচার f/2.4। ফোনের ব্যাটারি ৩৫২০ এমএএইচের। এটিতেও থাকবে Android 8.0 Oreo ।
কানেক্টিটির মধ্যে যথারীতি মিলবে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 5.0, USB Type-C, GPS, GLONASS এবং NFC। আর সেন্সরে অন বোর্ড সেন্সর ছাড়াও Active Edge, Pixel Imprint, faster fingerprint sensor, Accelerometer/Gyroscope, Magnetometer, Barometer, Proximity sensor/Ambient Light Sensor, Hall sensor, এবং Android Sensor Hub রয়েছে।
157.48x76.2x7.62mm চেহারার স্মার্টফোনটির ওজন ১৭৫ গ্রাম।

অন্যান্য ফিচার্স
পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল তৈরি অ্যালুমনিয়ামের। ৬৪জিবি ও ১২৮ জিবি, এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে মিলবে। নয়েজ ক্যানসেলেশন যুক্ত তিনটি মাইক (দুটি ফ্রন্টে একটি রিয়ারে) থাকছে।
এছাড়াও সিঙ্গল বটম ফায়ারিং স্পিকার এবং অ্যাডাপটিভ অডিও অ্যামপ্লিফায়ার থাকছে এতে। এর ফলে স্পিকার পারফরম্যান্স আরও ভাল হবে। পিক্সেল ২ ডিভাইসে অলওয়েজ অন ডিসপ্লেও থাকছে।
এছাড়াও এতে ডুয়াল পিক্সেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। রয়েছে মোশন ফটোস পোট্রেট মোড। ক্যামেরায় এটাই এদের নতুন ফিচার।
এসব ছাড়াও এই স্মার্টফোনগুলি ওয়াটারপ্রুফ। আইপি ৬৭ রেটিং রয়েছে এদের। উন্নত ইউআই এবং এআর সঙ্গে ডেড্রিম প্রযুক্তি।

দাম আর মিলছে কোথায়
৬৪ জিবির পিক্সেল ২ এর দাম পড়ছে ৪২ হাজার ২৩৩ টাকার মতো। পাওয়া যাবে black, Kinda Blue এবং Clearly White color রঙে। পিক্সেল ২ এক্সএল ৬৪ জিবি দাম পড়বে ৫৫ হাজার ২৪৮ টাকা প্রায়। মিলবে কালো কিংবা সাদা এবং কালোর কম্বিনেশনে।
আজ থেকে প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে শিপিং শুরু ১৯ অক্টোবর থেকে। গুগল জানিয়েছে এই ফোন প্রথমে পাওয়া যাবে, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইন্ডিয়া, ব্রিটেন ও আমেরিকায়। এরপর মিলবে ইতালি, সিঙ্গাপুর এবং স্পেনে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications