Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরিয়ে দিল গুগল
প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরিয়ে দিল গুগল। অনেকেই এর আগে গুগল প্লে স্টোরে ইউসি ব্রাউজার পাচ্ছেন না বলে রিপোর্ট করছিলেন।

যদিও আলিবাবার এই মোবাইল ব্রাউজার প্লে স্টোরে আর নেই, তবে ইউসি ওয়েবের অন্যান্য অ্যাপ্লিকেশন যেমন UC Browser Mini বা UC News রয়েছে প্লে স্টোরে। UC Browser বেশ জনপ্রিয়। ৫০০ মিলিয়ন ডাউনলোড ছিল তার এবং শুধুমাত্র এদেশেই।
তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও UC Browser-এর বিরুদ্ধে অভিযোগ ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা তারা চিনে পাচার করছিল। তবে এই কারণেই যে শুধু এই ব্রাউজার বন্ধ করা হয়েছে, তা নাও হতে পারে।
Android Police প্রতিষ্ঠাতা Artem Russakovskii একটি মেল পোস্ট করেছেন। তার দাবি এটি UC Union (UCWeb's affiliate network) থেকে মিলেছে। সেখান থেকেই পরিষ্কার Google এবং UCWeb-এর মধ্যে বেশ ঝামেলা চলছে।
ইউসি ইউনিয়ন থেকে তাদের পার্টনারদের বলা হয়েছে all misleading/malicious advertising থেকে দূরে থাকুন।
ইউসি ব্রাউজারের কর্মচারী মাইক রস ট্যুইট করেছেন, ৩০ দিনের জন্য প্লে স্টোর থেকে ব্রাউজার রিমুভ করা হয়েছে। অভিযোগ, এটি ডাউনলোড বাড়ানোর জন্য অনৈতিক, অস্বাস্থ্যকর পন্থা অবলম্বন করছিল।
ইউসি ব্রাউজারের বিরুদ্ধে এ রকম অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। অগাস্টেই এর বিরুদ্ধে ডেটা চুরির অভিযোগ উঠেছিল। এরকমও রিপোর্ট শোনা গিয়েছিল, দেশে হয়ত এই ব্রাউজারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তা হয়ত হয়নি, তবে নাম খারাপ হয়েছে।
ভারতীয় ডেমোগ্রাফির ক্ষেত্রে ইউসি ব্রাউজার বেশ ভাল কাজ করে, সে কারণেই এটি এত জনপ্রিয়। খুব তাড়াতাড়ি পেজ ডাউনলোড হয় এতে। এর থেকেও বড় কথা, এর হোম পেজে জনপ্রিয় ওয়েব আর অ্যাপ থাকে। একটি ট্যাপ করেই সে সবগুলিতে চলে যাওয়া যায়।
এপিকে ফাইল থেকে এই ব্রাউজার সাইডলোড করা যায়। তবে ডিভাইসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এতে।
যাইহোক, নানান বিতর্কের পর গত রাতে অবশ্য ইউসি ব্রাউজার স্টেটমেন্ট দিয়েছে। তাতে বলা হয়েছে, “আমরা গুগল প্লে-র তরফে নোটিশ পেয়েছি। ১৩ নভেম্বর ২০১৭ থেকে সাত দিনের জন্য আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে ইউসি ব্রাউজারের কিছু কিছু সেটিংস গুগলের নীতির সঙ্গে খাপ খাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি, সমস্যা মেটানোর চেষ্টা করছি। ”
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications