Just In
- 1500 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1508 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1511 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1519 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
স্মার্টফোন আসক্তি কমাতে এই উপায় নিয়ে এল গুগল
স্মার্টফোনের আসক্তি বিশ্বব্যাপী সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনে সবথেকে বেশি আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। সম্প্রতি স্মার্টফোন আসক্তি কাটাতে নতুন উপায় নিয়ে হাজির হয়েছে গুগল। পেপার ফোন নামে নতুন এক উপায় নিয়ে হাজির হয়েছে গুগল। ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে আসতে পরীক্ষামুলকভাবে এই পদ্ধতি নিয়ে এসেছে কোম্পানি। দৈনন্দিন জীবন থেকে ডিজিটাল নির্ভরতা কমাতে সাহায্য করবে পেপার ফোন।

কীভাবে কাজ করবে পেপার ফোন?
কোন ধরনের তথ্য কাগজে প্রিন্ট করতে চান তা নিজেই ঠিক করে নেওয়া যাবে। পছন্দের কনটাক্ট, ম্যাপ ইত্যাদি সেভ করা যাবে। পরে সরাসরি একটি কাগজে প্রিন্ট করা যাবে এই তথ্য। এই গোটা কাজে আপনাকে সাহায্য করবে পেপার ফোন অ্যাপ। রোজকার জীবন থেকে স্মার্টফোন দূরে রাখা এই প্রজেক্টের উদ্দেশ্য।
এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, “অনেকেই মনে করেন স্মার্টফোনে বড্ড বেশি সিময় নষ্ট হচ্ছে। এবার টেকনোলজি ব্যবহারে ভারসাম্য ঠিক করতে সাহায্য করবে এই অ্যাপ।“
আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। অনেক দিন ধরেই ডিজিটাল আসক্তি কমাতে উদ্যোগী হয়েছে গুগল। সম্প্রতি সামনে এসেছে একাধিক ডিজিটাল ওয়েলবিং অ্যাপ। এছাড়াও অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে ডিজিটাল ওয়েলবিং ফিচারে দিনে কত সময় কোন অ্যাপ ব্যবহার করবেন তা নিয়ন্ত্রণ করা যাবে। গুগল জানিয়েছে, মানুষ চাইলে এই উপায় ব্যবহার করে ডিজিটাল আসক্তি থেকে দূরে থাকতে পারবে।
পেপার ফোন ছাড়াও সম্প্রতি ডিজিটাল আসক্তি কাটাতে পাঁচটি নতুন অ্যাপ নিয়ে এসেছে। গুগল জানিয়েছে আপাতত পরীক্ষামুলকভাবে এই লঞ্চ হয়েছে নতুন অ্যাপগুলি। এর মধ্যে রয়েছে দুটি লঞ্চার, একটি লাইভ ওয়ালপেপার আর একটি অ্যাপ নোটিফিকেশন দূরে রাখতে সাহায্য করবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications