২০১৭ সালের সবথেকে বেশী সার্চ হওয়া ১০ টি গেজেট

By Satyaki Bhattacharyya
|

আবশেষে শেষ হতে চলেছে ২০১৭। সারা বছর লঞ্চ হয়েছে অনেক ফোন। বাজারে টেক্কা দিয়েছে একে অপরকে। এবার গুগুল নিলিজ করলো বিশ্বব্যাপী সবথেকে বেশী সার্চ হওয়া ফোনের লিস্ট।

২০১৭ সালের সবথেকে বেশী সার্চ হওয়া ১০ টি গেজেট

সাধারনত বছরের সবথেকে দামী ফোনগুলি জায়গা করে নেয় এই লিস্টে। এই বছরেও তার ব্যাতিক্রম নয়। এছাড়াও গেমিং কনসোল জায়গা করে নিয়েছে এই বছরের সবথেকে বেশী সার্চ হওয়া কন্সিউমার টেক প্রোডাক্টের লিস্টে। আসুন দেখে নেওয়া যাক সেই লিস্টের গেজেটগুলি।

Apple iPhone 8

Apple iPhone 8

সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছে iPhone 8 আর iPhone 8 Plus। iPhone 8 এর 64GB ভেরিয়েন্টের দাম ৬৪,০০০ টাকা আর 256GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ৮৬,০০০ টাকা। এই ফোনে রেগুলার LED ডিসপ্লের সাথে আছে A11 বায়োনিক চিপ।

Apple iPhone X

Apple iPhone X

iPhone-এর দশম বর্ষপুর্তিতে কোম্পানি লছ করেছে Apple iPhone X। ফোনের প্রধান আকর্ষণ ফুল স্ক্রিন OLED ডিসপ্লে, TrueDepth ক্যামেরা সেন্সার, ফেস আইডি রেকগনিশান। 64GB ভেরিয়েন্টের দাম ৮৯,০০০ টাকা আর 256GB কিনতে খরছ করতে হবে ১,০২,০০০ টাকা।

Nintendo Switch

Nintendo Switch

এটি নিন্টেন্ডোর সপ্তম জেনারেশান গেমিং কনসোল। এই কনসোলের মাধ্যমে টিভি ও মোবাইল দুই ডিভাইসেই গেম খেলতে পারবেন গ্রাহকরা। এছাড়াও খেলা যাবে মারিওর মতো ক্লাসিক গেম। তা ছাড়াও রয়েছে কয়েক হারার গেম। বাড়িতে বসে সিঙ্গেল প্লেয়ার ও মাল্টিপ্লেয়ার দুই খেলতে পারবেন গ্রাহকরা।

Samsung Galaxy S8

Samsung Galaxy S8

গত মার্চে লঞ্চ হয়েছিল ফোনটি। ভারতের বাজারে এসেছিল এপ্রিলে। ফোনের দাম ৫৭,৯০০ টাকা। যদিও এখন স্যামসাং ক্রিসমাস কার্নিভাল অফারে দারুন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই অফারে।

Microsoft Xbox One X

Microsoft Xbox One X

এই বছর লঞ্চ হওয়া Microsoft Xbox One X এর ফিচার অনেকটাই Xbox One S এর মতো। যদিও পাওয়ারের দিক থেকে নতুন এই মডেল আগের মডেলের থেকে চার গুন শক্তিশালী।

Nokia 3310 (2017)

Nokia 3310 (2017)

নোকিয়া এই বছর লঞ্চ করেছিল তাদের ফিচার ফোন Nokia 3310 (2017)। গ্রাহকদের মনে পুরনো আবেগ ফিরে আসে এই ফোন লঞ্চের খবরে। যদিও 3G বা 4G কানেক্টিভিটি না থাকায় গ্রাহকদের মন জয় করতে পারেনি ফোনটি।

Razer Phone

Razer Phone

গেমিং হার্ডওয়ার বানানোর জন্য নাম রয়েছে রেজারের। এবার ফ্ল্যাগশিপ হার্ডওয়ার ব্যাবহার করে রেজার লঞ্চ করলো Razer Phone। যদিও এটাই কোম্পানির বানানো প্রথম ফোন।

Oppo F5

Oppo F5

গত নভেম্বরে লঞ্চ হয়েছে Oppo F5। কম দামে বেজেল লেস ডিসপ্লে আর দারুন AI ক্যামেরা দিয়ে গ্রাহকদের মন কেড়েছে এই ফোন। ফোনের দাম মাত্র ১৬,৯৯০ টাকা।

OnePlus 5

OnePlus 5

এই বছর তাদের নতুন ফোন OnePlus 5 লঞ্চ করেছে OnePlus। 64GB ও 128GB ফোনের দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা। ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা।

নোকিয়া ৬

নোকিয়া ৬

এই ফোনটি ছিল নোকিয়ার নতুন জন্মের পর লঞ্চ হওয়া প্রথম ফোন। বছরের অন্যতম বেস্টসেলিইং এই ফোনের স্টক নিমেশে শেষ হয়ে গিয়েছিল।

Best Mobiles in India

English summary
Here is the list of the most searched smartphones of this year and the list includes iPhone X, iPhone 8, Nokia 6, OnePlus 5 and more.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X