Just In
- 1407 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1415 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1418 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1426 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শীঘ্রই হোয়াটসঅ্যাপে আসছে এই সাতটি নতুন ফিচার, দেখে নিন কীভাবে কাজ করবে?
আগামী কয়েক মাসে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে একের পর এক নতুন ফিচার। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা নতুন এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই এই ফিচারগুলি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। চলতি বছরের শুরুতেই ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট তিনটি ফিচার হোয়াটসঅ্যাপে আসার খবর নিশ্চিত করেছিলেন। এর মধ্যে কয়েকটি ফিচার ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে যুক্ত হয়েছে। দেখে নিন এমন কয়েকটি ফিচার যেগুলি হোয়াটসঅ্যাপে শীঘ্রই যুক্ত হতে পারে।

চ্যাট বাবলে নতুন ডিজাইন
শীঘ্রই হোয়াটসঅ্যাপের চ্যাট বাবলে নতুন ডিজাইন যুক্ত হতে বলেছে। ইতিমধ্যেই অ্যানড্রয়েড প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকদের ফোনে এই ফিচার পৌঁছে গিয়েছে। সেখানে চ্যাট বাবলের আরও বেশি রাউন্ডেড কর্নার দেখা গিয়েছে। এছাড়াও ব্যবহার হয়েছে নতুন সবুজ রঙ। লাইট ও ডার্ক মোডে চ্যাট বাবলের ডিজাইন পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ।
মেসেজ রিঅ্যাকশন
এছাড়াও শীঘ্রই মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রাম ও ট্যুইটারে যেমন প্রত্যেক মেসেজে ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করা যায় হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে চলেছে একই ফিচার। যে কোন চ্যাটের উপরে ট্যাপ করে হোল্ড করে রিঅ্যাক্ট করা যাবে।
ভয়েস মেসেজ
এছাড়াও যে কোন ভয়েস মেসেজ পাঠানোর আগে তা শুনে নেওয়া যাবে। এই জন্য নতুন ইউজার ইন্টারফেস ডিজাইন করেছে হোয়াটসঅ্যাপ। এই জন্য ভয়েস মেসেজ রেকর্ডিং ইউজার ইন্টারফেসে যুক্ত হয়েছে নতুন স্টপ বাটন। এই বাটনে ট্যাপ করার পরে ভয়েস মেসেজ শুনে তা পাঠানো যাবে।
কনট্যাক্ট কার্ড
এছাড়াও কনট্যাক্ট কার্ড (কোন নামের উপরে ট্যাপ করলে যে কার্ড ওপেন হয়) ডিজাইনে পরিবর্তন আসছে। সম্প্রতি প্রকাশিত স্ক্রিনশটে কনট্যাক্ট কার্ড ডিজাইনে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে।
ইমোজি ওপেন না হলে মেসেজ
শীঘ্রই মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তবে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের পুরনো ভার্সন চললে এই ফিচার ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে একটি মেসেজের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
নতুন ছবি এডিটিং টুল
এছাড়াও ছবি এডিট করার জন্য নতুন টুল নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। যে কোন ছবি পাঠানোর আগে এই টুল ব্যবহার করে তা এডিট করা যাবে। এখানে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত হয়েছে।
পেমেন্ট শর্টকাট
দ্রুত পেমেন্টের জন্য চ্যাটের মধ্যে শর্টকাট যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে যে কোন চ্যাট ওপেন করে সেই ব্যক্তিকে দ্রুত টাকা পাঠানো যাবে। ইতিমধ্যেই এই ফিচারের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications