Just In
- 1362 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1370 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1373 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1381 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপে ফোন করতে সমস্যা হচ্ছে? কারন জেনে নিন
গ্রাহকের কাছে যে কোন ফিচার পৌঁছে দেওয়ার আগে হোয়াটসঅ্যাপ তা বিটা গ্রাহকদের কাছে পাঠায়। বিটা টেস্টার হওয়ার ভালো ও খারাপ দুই দিকই রয়েছে। ভালো দিক হল অন্য যে কোন গ্রাহকের আগে আপনার হোয়াটসঅ্যাপ ফিচার আপনার ফোনে পৌঁছে যাবে। তবে খারাপ দিক হল পরীক্ষার জন্য এই ফিচার বিটা গ্রাহকদের কাছে কাছে পাঠানো হয়। তাই এর মধ্যে কিছু ফিচারে বাগ থাকতে পারে। সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটেছে সাম্প্রতিকতম হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে।

ট্যুইটারে হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা অভিযোগ জানিয়েছেন সাম্প্রতিকতম আপডেটের পরে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেখানে গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কল করতে সমস্যার সম্মুখিন হতে হয়েছে। ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে।
কিছু গ্রাহক ইয়ারফোন যোগ করে কল করার সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন। অন্যদিকে কিছু গ্রাহক জানিয়েছেন ইয়ারফোন ছাড়াও এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
ইতিমধ্যেই আমাদের অফিসে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ২.১৯.১৭১ ইনস্টল করে ভয়েস ও ভিডিও কল করার চেষ্টা করা হয়েছে। কোন ক্ষেত্রেই আমাদের কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি।
অন্যদিকে ২০২০ সাল থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের বিজ্ঞাপন দেখাতে শুরু করবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। আপাতত হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। মে মাসে ডেভেলপারদের সাথে বৈঠকে এই কথা জানিয়েছে ফেসবুক। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রথম হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। কবে থেকে বিজ্ঞাপন দেখানো হবে জানা যায়নি।
বিজ্ঞাপনের সাথেই হোয়াটসঅ্যাপে থেকে কেনাকাটা করার উপায় নিয়ে আসছে ফেসবুক। ডেভেলপারদের থেকে বৈঠকে নতুন এই ফিচারের কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। গত কয়েক বছর ধরেই হোয়াটসঅ্যাপকে ব্যবসায়ীদের জন্য আরও উপযোগী প্ল্যাটফর্ম করে তুলতে চাইছে। এতদিন হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকের কোন রোজগার ছিল না। বিজ্ঞাপন দেখিয়ে হোয়াটসঅ্যাপ থেকে লাভের মুখ দেখতে চাইছেন মার্ক জাকারবার্গ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications