Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
দেশের ৫০০টিরও বেশি কলেজের জন্য পার্সোনালাইজড স্টিকার হাইকের
দেশের পাঁচশোটিরও বেশি কলেজের জন্য পার্সোনালাইজড স্টিকার আনল হাইক
যাকে বলে হাইপার লোকাল স্ট্রাটেজি। দেশের প্রথম মেসেজিং অ্যাপ হাইক দেশের পাঁচশোটিরও বেশি কলেজের জন্য পার্সোনালাইজড স্টিকার লঞ্চ করতে চলেছে।

১২ সেপ্টেম্বর থেকে হাইকের স্টিকার শপেই ডাউনলোড করতে পারবেন সেগুলি। হাইক জানাচ্ছে, তারা দিল্লি, বেঙ্গালুরু, পুনে এবং আহমেদাবাদের অন্তত ১৮টি কলেজ নিয়ে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট চালিয়েছিল। সেখান থেকেই তাঁরা আজকালকার তরুণদের ভাবনাচিন্তা সম্পর্কে একটা ধারণা করে।
এর পরেই তারা ওই কলেজগুলির জন্য স্পেশাল স্টিকার লঞ্চ করে। আর তারপরেই রীতিমতো হইচই পড়ে যায়। অন্তত ৪০ শতাংশ গ্রাহক বাড়ে। শহর জুড়ে বেশ কিছু গ্রুপ হাইকের সঙ্গে জুড়ে যায়।
শুধু তাই নয়, আরও প্রচুর কলেজের কাছ থেকে এই ধরণের স্টিকারের জন্য রিক্যুয়েস্ট আসতে থাকে। এর জেরেই এলাকা ভিত্তিক কলেজ ধরে ধরে স্টিকারের কথা ভাবতে শুরু করেছে হাইক। ২০১৮-র মধ্যে হাজারটি কলেজের স্টিকার বানানোর পরিকল্পনা রয়েছে হাইকের।

হাইক তাদের মিডিয়া রিলিজে আরও জানিয়েছে, হাইকার যারা, তারা মূলত আঠেরো থেকে একুশ বছর বয়সী। ফলে নতুন কলেজের স্টিকার আসার পরে এখন অনেক বেশি পার্সোনাল কনভার্সেশন চলে তাদের। এটা একটা প্রাইড ফিলিংও বটে।
আর এছাড়া প্রায় প্রতিটা কলেজেরই তো আলাদা ক্যারেক্টার রয়েছে। ফলে কলেজ কালচারকে রিপ্রেসেন্ট করাটা আরও বেশি ইন্টারেস্টিং।
লেটস মিড অডিটোরিয়াম কিংবা কলেজ ফেস্টের সাদামাটা এক্সপ্রেশনের বদলে প্রায় প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস রাখা থাকছে স্টিকারে।

হাইক মেসেঞ্জারের স্পোকস পার্সন আরও বলেছেন, কলেজ লাইভ সবার কাছেই খুব স্পেশাল আর মনে রাখার মতো। ফলে হাইকের হাইপার লোকাল স্ট্রাটেজি বেশ কাজে দেবে বলেই মনে করা হচ্ছে। সে কারণেই আরও কলেজকে এর আওতায় আনার চেষ্টা চলছে।
স্টিকার হাইকের একটা বড় আকর্ষণ। আর তাই এই অ্যাপ নতুন করে আবার জনপ্রিয় হতে শুরু করেছে। এখনও পর্যন্ত চল্লিশটিরও বেশি ভাষায় পনেরো হাজার স্টিকার রয়েছে হাইকের।
হাইকের মতে রোজ ৩০০ মিলিয়নেরও বেশি স্টিকার রোজ আদানপ্রদান চলে।
সম্প্রতি হাইক ৫.০ বাজারে এসেছে। তাতে বেশ কিছু নতুন নতুন স্টিকার থাকছে। এর ওপর কলেজ ওয়ালা স্টিকার আরও বেশি ইন্টারেস্টিং।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
