জলের দামে ডুয়াল রিয়ার ক্যামেরা ফোন লঞ্চ করলো এই কোম্পানিটি

By Satyaki Bhattacharyya
|

এই মাসেই ভারতে লঞ্চ হয়েছে Honor 10। এবার ভারতে লঞ্চ হল নতুন Honor 7A ও Honor 7C স্মার্টফোনদুটি। বাজেট স্মার্টফোন সেগমেন্টে এই ফোনদুটি লঞ্চ করেছে চীনের টেক জায়েন্ট হুয়েই। এই দুই ফোনের এন্ট্রি বাজেট স্মার্টফোনের বাজারের প্রতিযোগিতাকে আরও কঠিন করে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জলের দামে ডুয়াল রিয়ার ক্যামেরা ফোন লঞ্চ করলো এই কোম্পানিটি

Honor 7A এর দাম ৮,৯৯৯ টাকা। এছাড়াও একটূ বেশি পাওয়ারফুল Honor 7C এর ভারতে দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনের 4GB হাই এন্ড ভেরিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।

শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাবে নতুন বাজেট স্মার্টফোন Honor 7A। আগামি ২৯ মে থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। অন্যদিকে Honor 7C কিনতে আপনাকে লগ ইন করতে হবে অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে। Honor 7C এর বিক্রি শুরু হবে ৩১ মে।

Honor 7A স্পেসিফিকেশান

Honor 7A তে রয়েছে ৫.৭ ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও Honor 7A এর ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসার 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি।

Honor 7A তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি ১৩ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেল সেন্সার। এছাড়াও এই বাজেট ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Honor 7A তে প্রিলোডেড থাকবে অয়ানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও এই ফোনে রয়েছে টার্বো চার্জড স্পিকার, 3000 mAh ব্যাটারি আর ডুয়াল ব্লুটুথ সাপোর্ট।

Honor 7C স্পেসিফিকেশান

Honor 7C তে রয়েছে রয়েছে ৫.৯৯ ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Honor 7C তে রয়েছে একটু বেশি পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসার। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মেমোরি।

Honor 7C তেও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি ১৩ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেল সেন্সার। এছাড়াও এই বাজেট ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাথে রয়েছে সেলফি ফ্ল্যাশ। এছাড়াও Honor 7C তে রয়েছে ফেস আনলক ফিচার।

Honor 7C তেও প্রিলোডেড থাকবে অয়ানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এই ফোনে ইয়ারবাডের মাধ্যমে রিয়েল টাইম অডিও মনিটারিং এর সুবিধা রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি আর ডুয়াল ব্লুটুথ সাপোর্ট।

Best Mobiles in India

English summary
Honor 7A Launched in India at Rs 8,999; Honor 7C with Dual Cameras Starts at Rs 9,999

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X