Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
গুগল সার্চের দশটি গুরুত্বপূর্ণ টোটকা
যে কোন সমস্যায় আমাদের ভরসা এখন গুগল বাবা। সুঁচে সুতো ভরা থেকে শুরু করে যে কোন প্রশ্নের উত্তর নিয়ে সর্বদা হাজির গুগল। একই সমস্যার খোঁজে অনেক সময়েই নিজের থেকে বন্ধুরা আগে উত্তর পেয়ে যান। দুজনেই গুগলের স্বরণাপন্ন হলেও এক বন্ধু সেই প্রশ্নের উত্তর আগে পেয়ে যান।
এর কারন হল গুগলে সার্চ করার পদ্ধতি। একটু বুদ্ধি খাটিয়ে যদি গুগলে সার্চ করলে পারেন তবে যে কোন প্রশ্নের উত্তর সহজেই গুগল থেকে পেয়ে যাবেন। টাইপিং এর বদলে এখন অনেকেই নিজের কন্ঠস্বর দিয়ে গুগলে সার্চ করতে অভ্যস্ত।

এছাড়াও টাইপিং এ গুগল সার্চে বানান ভুল হলে তা নিজে থেকেই ঠিক করে দেয় সার্চ ইঞ্জিনটি। অথবা আপনার টাইপ করা শব্দের মাধ্যমে হওয়া জনপ্রিয় সার্চগুলি দেখিয়ে দেয় গুগল। আসুন দেখে নি গুগলে আরও ভালো করে সার্চ করবেন কীভাবে?
১. কোন নির্দিষ্ট কিছু খুঁজতে হলে কোটেশান ব্যবহার করুন। যেমন ধরুন লাল পেন সার্চ করলে 'লাল’ কথাটি কোটেশানে রাখুন।
২. কোন শব্দ সঠিকভাবে মনে না পড়লে অ্যাস্টেরিস্ক ব্যবহার করুন। যেমন কোন গানের নাম পুরো না মনে পড়লে এইভাবে লিখুন, “পাগলা হাওয়ার * দিনে”।
৩. একই শব্দের একাধিক অর্থ থাকলে মাইনাস সাইন ব্যবহার করুন। যেমন আপনি যদি “রবীন্দ্রনাথ ঠাকুর -রবীন্দ্রসঙ্গীত” সার্চ করেন এই অর্থ আপনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে চান কিন্তু সার্চে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন রেজাল্ট থাকবে না।
৪. কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন তথ্য পেতে 'site.’ ফাংসান ব্যবহার করুন। যেমন আপনি “site.gizbot.com Oneplus 6” সার্চ করলে Gizbot.com ওয়েবসাইটে Oneplus 6 নিয়ে সব খুবর জেনে যাবেন।
৫. কোন শব্দের আক্ষরিক কর্থ জানতে “DEFINE.” ব্যবহার করুন।
৬. সার্চ বারের ডান দিকে উপরে মাইক্রোফোন বাটনে ট্যাপ করে কন্ঠস্বরের সাহায্যে সার্চ করতে পারবেন।
৭. পুরানো খবর সার্চ করতে Google News archive ব্যবহার করুন।
৮. গুগল সার্চে টুলস ব্যবহার করে নির্দিষ্ট সময়ে পোস্ট হওয়া খবর বা ওয়াবসাইট সম্পর্কে জানুন।
৯. পরিবারের সদস্যদের সামনে সার্চ করার আগে 'সেফ সার্চ’ অপশান ব্যবহার করুন। এর মাধ্যমে অপ্রীতিকর সার্চ রেজাল্টের হাত থেকে মুক্তি পাবেন।
১০. ফ্লাইট এর বিস্তারিত খবরের জন্য গুগল ফ্লাইটস ব্যবহার করুন। Google.com ওপেন করে 'more options’ সিলেক্ট করে 'flights’ সিলেক্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications