Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আজ ভারতে দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করবে HTC
আজ ভারতে লঞ্চ হবে HTC এর দুটি স্মার্টফোন। HTC Desire 12 আর Desire 12+ ভারতে আগমনের খবর টুইটারে জানিয়েছে HTC। যদিও লঞ্চের দিন ছাড়া এই টুইটে আর কিছুই জানা যায়নি। জানা যায়নি ফোন দুটির দাম। গত মার্চ মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল স্মার্টফোন। HTC Desire 12 আর Desire 12+।

HTC Desire 12 আর Desire 12+ এর প্রধান আকর্ষন ফোনের ১৮:৯ ডিসপ্লে। এই প্রথম কম দামে নিজেদের ফোনে এই ডিসপ্লে ব্যাবহার করেছে কোম্পানিটি। এছাড়াও Desire 12+ এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। দুটি ফোনই কালো ও রূপালী কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
এই ফোন দুটির দাম কত হবে?
ইউরোপের বাজারে ইতিমধ্যেই এই ফোনদুটি লঞ্চ হয়েছে। সেই দামের সাথে তুলনা করলে Desire 12 এর দাম হবে ১৫,০০০ টাকার কাছাকাছি। অন্যদিকে Desire 12+ এর দাম হবে ২০,০০০ টাকার আসেপাশে। তবে সঠিক দাম জানার জন্য আজ ফোন লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Desire 12 স্পেসিফিকেশান
Desire 12 এ থাকবে একটি ৫.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে কোয়াড কোর MediaTek MT6739 চিপসেট, সাথে থাকবে 2GB/ 3GB RAM আর 16GB/32GB স্টোরেজ।
ফোনের পিছনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে থাকবে LED ফ্ল্যাশ। এছাড়াও থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, একটি microUSB আর 2730 mAh ব্যাটারি।
Desire 12+ স্পেসিফিকেশান
Desire 12+ এ থাকবে একটু বড় ৬ ইঞ্চি HD+ IPS ডিসপ্লে। এই ফোনে থাকবে অক্টাকোর Snapdragon 450 চিপসেট। সাথে থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ।
এই ফোনের পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৩ মেগাপিক্সেল আর সাথে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারী ক্যামেরা থাকবে এই ফোনে। এছাড়াও একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে Desire 12+ এ। ফোনের ব্যাটারি 2965 mAh।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications