HTC-র নতুন দুটি বাজেট ফোনের দাম ও স্পেসিফিকেশান, আজ থেকে শুরু প্রি বুকিং

By Gizbot Bureau
|

সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টে দুটি ফোন লঞ্চ করেছে HTC। Desire 12 আর Desire 12+ নামের এই ফোনদুটি পাওয়া যাবে কোম্পানির অনলাইন স্টোর ও সব রিতেল দোকানে। গত মার্চে বিশ্বব্যাপী লঞ্চ হয়েছিল এই দুটি ফোন। বিশ্ব লঞ্চের দুই মাস পরে ভারতের বাজারে এল Desire 12 আর Desire 12+। বৃহষ্পতিবার থেকে কোম্পানির ওয়েব স্টোরে প্রি অর্ডার শুরু হবে।

HTC-র নতুন দুটি বাজেট ফোনের দাম ও স্পেসিফিকেশান

Desire 12 আর Desire 12+ এ রয়েছে ১৮:৯ ডিসপ্লে আর অ্যাক্রালিক ব্যাক ফিনিশ। Desire 12+ এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। যদিও Desire 12 এ থাকবে সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Desire 12 আর Desire 12+ এ থাকবে যথাক্রমে ৫ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Desire 12 আর Desire 12+ স্পেসিফিকেশান

Desire 12 এ থাকবে ৫.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনে ভিতরে থাকবে কোয়াড কোর MediaTek MT6739 চিপসেট আর 3GB RAM আর 32GB স্টোরেজ। ফোনের পিছনে থাকবে একটি সিঙ্গেল আটফোকাস ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। এছাড়াও Desire 12 এ থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Desire 12 এর ব্যাটারি 2730mAh।

Desire 12+ এ থাকবে ৬ ইঞ্চি HD+ IPS ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর Qualcomm Snapdragon 450 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। এর সাথেই Desire 12+ এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল দুটি সেন্সার থাকবে এই ক্যামেরায়। এর সাথেই থাকবে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর সেলফি ফ্ল্যাশ। Desire 12+ এর ব্যাটারি 2965mAh।

কত দাম? কোথায় পাবেন?

ভারতে Desire 12 এর দাম ১৫,৮০০ টাকা। আর Desire 12+ এর দাম রাখা হয়েছে ১৯,৭৯০ টাকা। কুল ব্ল্যাক ও ওয়ার্ম সিলিভার কালার ভেরিয়েন্টে এই ফোনদুটি ভারতে পাওয়া যাবে। বৃহষ্পতিবার থেকে ভারতে এই ফোনের প্রি অর্ডার শুরু হবে। ১১ জুন থেকে বিক্রি শুরু হবে নতুন Desire 12 আর Desire 12+। কোম্পানির অফিশিয়াল ওয়েব স্টোর ও দেশের সব অফলাইন রিটেলারের কাছে এই ফোন কিনতে পাওয়া যাবে।

Best Mobiles in India

English summary
The HTC Desire 12 and the Desire 12+ now available in India

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X