Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
১৬ হাজার টাকা দাম কমল এইচটিসি ভাইভ ভিআর সিস্টেমের
গ্রাহকদের কাছে আরও সহজলভ্য হতে একধাক্কায় ১৬ হাজার টাকা দাম কমিয়ে দিল এইচটিসি ভাইভ ভিআর সিস্টেম।
HTC Vive ভিআর সিস্টেমের দাম এক ধাক্কায় ১৬ হাজার টাকা কমে গেল। এখন এ দেশে এই ভিআর মিলবে ৭৬ হাজার ৯৯০ টাকায়।

ভাইভপোর্টের মাধ্যমে প্রতি মাসে ইউজাররা পাঁচটি ফ্রি টাইটেল পান। এবার থেকে সেই ভাইভপোর্টেরও ফ্রি সাবস্ক্রিপশন মিলবে। Google's Tilt Brush, Everest VR, and Richie's Plank Experience-এর মতো জনপ্রিয় ভিআর কনটেন্টগুলিও গ্রাহকদের কাছে আরও সহজলভ্য হবে বলে দাবি এইচটিসির।
এইচটিসি-র চেয়ারওম্যান শের ওয়াং জানান, অ্যাডভান্সড ভিআর সিস্টেম সম্পর্কে গ্রাহকদের অভিজ্ঞতা আরও ভাল করাই এইচটিসি-র লক্ষ্য। বিশ্বজুড়ে ভিআর নিয়ে যে কাজকর্ম হচ্ছে, সেই সম্পর্কে প্রতিটি গ্রাহককে জানাতে চায় এইচটিসি।
আর সে কারণেই ভিআর ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে তারা। আর এই কারণেই গ্রাহকদের কাছে সহজলভ্য হতে দামে কিছুটা হেরফের করা হচ্ছে। খুব শিগগিরই ভাইভ ট্র্যাকারও লঞ্চ করা হচ্ছে বলে জানান তিনি।
ভাইভের ভিআর সিস্টেমে থাকছে ট্র্যাকিং-এর জন্য দুটি বেস স্টেশন। দুটি মোশন কন্ট্রোলার, সঙ্গে কেবল কানেকশন। এখনও পর্যন্ত সবচেয়ে হালকা জিনিস দিয়ে এগুলি তৈরি হয়েছে বলে দাবি এইচটিসি-র।
ভাইভ ভিআর সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। স্মার্টফোন বা ওই জাতীয় কোনও কিছু এরজন্য দরকার হয় না। এইচটিসি চাইছে, এ দেশের বাজারে আরও বেশি করে এই ধরণের টেকনোলজি আসুক। তবে যতই ১৬ হাজার টাকা দাম কমানো হোক না কেন। এখনও যা দাম, তা কিন্তু অনেক গেজেট প্রেমীদেরই নাগালের বাইরে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications