Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
২৭ মার্চ লঞ্চ হবে Huawei P20 সিরিজের ফোনগুলি
সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে Huawei P20 সিরিজের ফোন। শোনা যাচ্ছিল আগামি ২৭ মার্চ লঞ্চ হবে এই ফোন। এবার কোম্পানির তরফে সেই ইভেন্টের প্রেস ইনভাইটেশান পাঠানো শুরু হয়ে গেল। আগামি ২৭ মার্চ প্যারিসে এক ইভেন্টের জন্য মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছে এই চিনা কোম্পানি। যদিও এই সাংবাদিক বৈঠকের কারন এখনো জানায়নি হুয়েই।

আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে "সি মোর উইথ AI"। এছাড়াও আইফেল টাওওারের উপরে দেখা যাচ্ছে তিনটে "O"। যার অর্থ অবশ্যই এই ফোনে থাকতে চলেছে তিনটি রিয়ার ক্যামেরা। Huawei P20 সিরিজের ফোনগুলি হল রেগুলার P20, P20 Plus আর P20 Lite।

ট্রিপল রিয়ার ক্যামেরা
Huawei P20 সিরিজের তিনটি ফোনেই থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা লাইকা সার্টিফায়েড। রিপোর্টে জানা যাচ্ছে এই ফোনে থাকবে 40MP লাইকা ট্রিপল লেন্স ক্যামেরা যার মাধ্যমে করা যাবে 5X হাইব্রিড জুম। এছাড়াও Huawei P20 সিরিজের ফোনে থাকবে 24MP ফ্রন্ট ক্যামেরা।

হার্ডওয়ার
রিপোর্টে আরও জানা যাচ্ছে এই ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব Hi-Silicon Kirin 970 প্রসেসার। এই করি চিপসেট রয়েছে Huawei Mate 10 আর Mate 10 Pro স্মার্টফোনে। এছাড়াও এই চিপসেটে রয়েছে নিউরাল নেটওয়ার্ক প্রসেসার ইউনিট (NPU) যার মাধ্যমে AI ও ডিপ লার্নিং সম্ভব।

কোডনেম ও কালার ভেরিয়েন্ট
Huawei P20 এর কোডনেম "এমিলি" আর এই ফোনটি পাওয়া যাবে সেরামিক ব্ল্যাক আর টোয়াইলাইট কালারে। Huawei P20 Plus এর কোডনেম "শার্লেট" আর এই ফোনটিও পাওয়া যাবে একই কালার ভেরিয়েন্টে।
আর শেষে Huawei P20 Lite এর কোডনেম "আন্নি" আর এই ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, ক্লেইন ব্লু আর সাকুরা পিঙ্ক কালার ভেরিয়েন্টে।

অ্যানড্রয়েড ওরিও ভার্সান
এই তিনটি ফোনেই প্রি-ইনস্টলড থাকবে অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications