ভারতে কোথায় পাওয়া যাবে নতুন Huawei P30 আর P30 Pro?

By Gizbot Bureau
|

সম্প্রতি লঞ্চ হয়েছে Huawei P30 আর P30 Pro। এই দুটি ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট, দুর্দান্ত ক্যামেরা। এবার ভারতে P30 আর P30 Pro লঞ্চের তোরজোর শুরু করল চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই ভারতে অ্যামাজন ওয়েবসাইটে এই দুটি স্মার্টফোন দেখা গিয়েছে।

ভারতে কোথায় পাওয়া যাবে নতুন Huawei P30 আর P30 Pro?

ইতিমধ্যেই ভারতে অ্যামাজন ওয়েবসাইটে 'নোটিফাই মি’ পেজ তৈরী হয়েছে। সেখানে রেজিস্টার করলে Huawei P30 আর P30 Pro ভারতে লঞ্চ হলে গ্রাহককে ইমেল করে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ শিঘ্রই ভারতে আসতে চলেছে এই দুটি স্মার্টফোন।

Huawei P30 Pro আর P30 ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980। সাথে থাকছে Mali-G76 GPU। Huawei P30 Pro ফোনে থাকছে 8GB পর্যন্ত RAM আর P30 ফোনে থাকছে 6GB পর্যন্ত RAM। দুটি ফোনেই থাকছে 512GB পর্যন্ত স্টোরেজ।

Huawei P30 ফোনের ভিতরে থাকছে একটি 3,650 mAh ব্যাটারি। অন্যদিকে P30 Pro ফোনে থাকছে তুলনামুলক বড় 4,200 mAh ব্যাটারি। দুটি ফোনেই থাকছে IP-68 রেটিং।

Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি ৪০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ডটাইম অফ ফ্লাইট ক্যামেরা ছাড়া P30 ফোনে একই ক্যামেরা থাকছে। Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি তোলার জন্য Huawei P30 Pro আর P30 ফোনে থাকছে ৩২ মেগাপিক্সেল সেন্সার।

Huawei P30 Pro আর P30 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.1 স্কিন। P30 Pro ফোনে থাকছে 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। P30 ফোনে থাকছে 6.1 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। দুটি ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

Huawei P30 এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ইউরো (প্রায় ৬২,০০০ টাকা) থেকে। Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে ৯৯৯ ইউরো (প্রায় ৭৮,০০০ টাকা) থেকে।

Best Mobiles in India

English summary
Huawei P30 series to be available on Amazon India, 'notify me' page goes live

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X