Just In
- 1360 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1368 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1371 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1379 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
গ্রাহকের সুদিন শেষ! এক ধাক্কায় অনেকটা বাড়বে টেলিকম পরিষেবার দাম
২০১৬ সালে জিওর হাত ধরে ভারতের টেলিকম বাজারে বিপ্লব এসেছিল। কল ও ডেটার দাম এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ার পরে হাতে হাতে স্মার্টফোন পৌঁছতে শুরু করেছিল। গত পাঁচ বছরে দেশে মোবাইল ডেটার দাম কমতে কমতে তলানিতে পৌঁছেছে। এই মুহূর্তে ভারতবর্ষে টেলিকম ব্যবহারের খরচ বিশ্বের যে কোন দেশের থেকে কম। ভারতের মোবাইল প্ল্যান দেখলে পশ্চিম দেশের মানুষদের চক্ষু ছানাবড়া হয়ে যায়। তবে গ্রাহকের সুদিন এবার শেষ হতে চলেছে।

ইতিমধ্যেই ভোডাফোন ও এয়ারটেল জানিয়ে দিয়েছে ব্যবসায় টিকে থাকতে ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই পরিষেবার দাম বাড়ানো হবে। যদিও কত দাম বাড়বে সেই বিষয়ে মুখ খোলেননি এই দুই কোম্পানি। একই পথে হেঁটে মুকেশ আম্বানির জিও জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষেবার দাম বাড়াবে কোম্পানি।
এই মুহূর্তে ভারতে বিশ্বের সবথেকে সস্তা মোবাইল ডেটা পাওয়া যায়। ভারতে ৫০ পয়সার কম দামে এক জিবি মোবাইল ডেটা ব্যবহার করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে ১ জিবি ডেটা ব্যবহার করতে ৮০০ টাকার বেশি খরচ হয়। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানানো হয়েছে ভারতের এই অবিশ্বাস্য কম ডেটার দাম টেলিকম বাজারের ভবিষ্যতের জন্য ভালো নয়।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের প্রধান তিন টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও জিও পরিষেবার দাম বাড়াবে বলে জানিয়েছে। এক ধাক্কায় ২০-৩০ শতাংশ মূল্যবৃদ্ধি হতে পারে বলে খবর।
তবে দাম বাড়ানোর সিদ্ধান্ত ভারতের টেলিকম কোম্পানিগুলিকে টিকে থকাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
এই প্রথম গত তিন বছরে ভারতে টেলিকম পরিষেবার দাম বাড়তে চলেছে। ২০১৬ সালে এশিয়ার ধনী তম ব্যক্তি মুকেশ আম্বানি নিজস্ব টেলিকম কোম্পানি জিও লঞ্চের পর থেকে ভারতে টেলিকম পরিষেবার দাম বাড়েনি। জিওর সাথে টিকে থাকতে ক্রমশ পরিষেবার দাম কমিয়েছে প্রতিযোগী ভোডাফোন ও এয়ারটেল। লঞ্চের তিন বছরের মধ্যেই প্রায় ৩০ কোটি গ্রাহক পেয়েছে জিও।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications