Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া জমা পড়ল
বিচারপতি শ্রীকৃষ্ণ কমিটি ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া জমা দিলেন। এই আইনে দেশবাসীর ব্যক্তিগত তথ্য সরকারী ও বেসরকারী কাজে এমনকি সাংবাদিকতার কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা আসবে।

১০ সদস্যের এক কমিটি ২১৩ পৃষ্ঠার এই রিপোর্ট তৈরী করেছেন। এই কমিটির প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি এন শ্রীকৃষ্ণ। গত বছর এই কমিটি তৈরী করা হয়েছিল। আইন মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদের হাতে শুক্রবার এই খসড়া রিপোর্ট তুলে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী ব্যক্তিগত তথ্য সংগ্রহ ইতিমধ্যেই এই বিরাট সমস্যা। সরকার ও বিভিন্ন বেসরকারী সংস্থা রোজই আমাদের অজান্তেই ব্যক্তিগত তথ্য ব্যবহার করে চলেছে। একাধিক উন্নত দেশে এর বিরুদ্ধে কড়া আইন থাকলেও ভারতে এই বিষয়ে এতোদিন কোন আইন ছিল না।
সম্প্রতি ইউরোপের আদালত নতুন আইন বলবৎ করে জানিয়েছিল কোন মেসেজিং সার্ভিস গ্রাহকের কোন তথ্য সংগ্রাহ করে তা অবশ্যই জানাতে হবে গ্রাহককে। এর ফলেই সব মেসেজিং অ্যাপ ঢেলে সাতে হয়েছিল কোম্পানি গুলিকে।
গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রসঙ্গে সম্প্রতি সরব হয়েছে টেলিকম অথোরিটি অফ ইন্ডিয়া। ভারতে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলিকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা এনেছে TRAI।
এবার ভারতে নতুন এই আইন যোগ হতে চলেছে। এর ফলে সাধারন নাগরিকের ব্যক্তগত তথ্য সুরক্ষিত থাকবে। দেশের সব শ্রেণীর মানুষ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এখন এই আইনের খসড়া জমা পড়ল।
এরপরে এই খসড়া আইনে পরিনত হতে কিছুদিন সময় লাগবে। যদিও এই রিপোর্টে যা বলা হয়েছে সবটাই আইনে রূপান্তরিত নাও হতে পারে। সরকার মনে করলে এই খসড়ায় বদল আনতে পারে। ডিজিটান ইন্ডিয়ায় নতুন এই আইন নিঃসন্দেহে নাগরিকের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
