Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
১ জুন থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে; অনলাইনে টিকিট বুক করবেন কীভাবে?
১ জুন থেকে প্যাসেঞ্জার ট্রেন চলাচলে সবুজ সংকেত দিতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই গোটা দেশে ২০০ স্পেশাল ট্রেন চালানোর খবর নিশ্চিত করেছে রেল মন্ত্রক। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সব ট্রেনে রিজার্ভ কামরা থাকবে। কনফার্ম টিকিট থাকলেই ট্রেনে সফর করা যাবে।

ইতিমধ্যেই এই ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হয়েছে। অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছে। নতুন নিয়মে শুধুমাত্র অনলাইনেই ট্রেনের টিকিট বুক করা যাবে। কাউন্টার থেকে কোন টিকিট বিক্রি হবে না। অনলাইনে কীভাবে টিকিট বুক করতে হয়? আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করার উপায় দেখে নিন।
স্টেপ ১। ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে https://www.irctc.co.in ওপেন করে লগ ইন করুন।
স্টেপ ২। এখানে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন ও যাত্রার তারিখ জানিয়ে সার্চ অপশন সিলেক্ট করুন। ১ জুন থেকে ট্রেনের টিকিট বুক করা যাচ্ছে।
স্টেপ ৩। এবার এক অথবা একাধিক ট্রেনের তালিকা চলে আসবে। যে ট্রেনে যাত্রা করতে চান সেই ট্রেনের পাশে আকাশী নীল রঙের 'চেক অ্যাভিলিবিলিটি অ্যান্ড ফেয়ার’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার 'বুক নাও’ অপশন সিলেক্ট করতে হবে।
স্টেপ ৫। পরের স্ক্রিনে যাত্রীর নাম, বয়স ও অন্যান্য ব্যক্তিগত তথ্য দিতে হবে।
স্টেপ ৬। এর পরে ট্রেন নম্বর, নাম, যাত্রার তারিখ, যাত্রীর নাম মিলিয়ে নিয়ে পেমেন্ট পেজে চলে যান।
স্টেপ ৭। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই সব বিভিন্ন উপায়ে পেমেন্ট করা যাবে।
স্টেপ ৮। পেমেন্ট হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস আসবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
