Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ইনস্টাগ্রাম ব্যাবহার করে কিভাবে বিপদে পড়লেন আপনি?
ইনস্টাগ্রাম ব্যাবহার করেন? তবে জেনে নিন কিভাবে হ্যাকারদের হাতে পৌঁছে গেলো আপনার ব্যাক্তিগত তথ্য
কথায় বলে এই অনলাইন দুনিয়ায় কেউ সুরক্ষিত নয়। কথাটা যে মিথ্যে নয় তা বোঝা যাচ্ছে এখন। প্রোযুক্তির উন্নতির সাথে সাথেই উন্নত হচ্ছে হ্যাকাররাও। আজকাল প্রায় সমস্ত অপরাধের পিছনেই পাওয়া যাচ্ছে ইন্টারনেট যোগ। কিছুদিন আগেও দুনিয়া কেঁপে উঠেছিল রেনসামওয়ার অ্যাটাকে। হ্যাকাররা সর্বদাই খুঁজছে কোনওভহাবে আপনার অ্যাকাউন্টের দখল নিতে। তাই একটু অসতর্ক কলেই বিপদে পড়ার সম্ভবনা।

জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সম্প্রতি এক বাগ ধরা পড়েছে। সফটওয়ার ইঞ্জিনিয়ারিং-এ বাগ কথার অর্থ সফটওয়ার কোডিং এর ভুল। এই বাগ-এর ফলে যেকোন ইউজারের ইমেল আইডি বা ফোন নম্বর জেনে ফেলা যাবে।
যদি আপনি মনে করেন যে আপনার প্রোফাইল প্রাইভেট আছে বলে আপনি এ যাত্রায় মুক্তি পেয়ে গেলেন তবে আপনি ভুল। এই বাগের মাধ্যমে জেনে জাওয়া যাচ্ছে প্রাইভেট প্রোফাইলের বিস্তারিত বিবরন। তবে কোম্পানি গ্রাহকদের আস্বত্ত করেছে যে এর ফলে কোন গ্রাহকের পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যাবে না।
তবে কোম্পানির এই ভুলের ফলে কতজন গ্রাহকের ব্যাক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গেল সেই ব্যাপারে কিছু জানায়নি কোম্পানি। ইনস্টাগ্রামের এক মুখপাত্র জানান, "ইনস্টাগ্রামের API তে এক ভুলের ফলে হাই প্রোফাইল কিছু গ্রাহকের ইমেল, ফোন নম্বরের মতো ব্যাক্তিগত তথ্যে বাইরের লোকে হাতে চলে গিয়েছে।"
ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা মাইক ক্রিয়েগার জানিয়েছেন "এই বিষয়ে আমরা অবগত হওয়ার সাথেসাথেই আমরা ঐ ভুল সংশোধন করে নিয়েছি। আর এই ঘটনায় যাদের কাছে ঐ তথ্য চলে গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি।
নিজেদের ব্লগে ইনস্টাগ্রাম জানিয়েছে, "আমাদের এক অনিচ্ছাকৃত ভুলের জন্য গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। যদি কোন অচেনা সন্দেহজক নম্বর থেকে ফোন।, টেকস্ট আথবা ইমেল আসে তবে গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে। এই রকমের কিছু আসলে সরাসরি আমাদের তা জানান। নিজের প্রোফাইল এ গিয়ে 'রিপোর্ট এ প্রবলেম' এ ট্যাপ করে 'স্প্যাম ওর অ্যাবিউস' এ ট্যাপ করে আমাদের এই বিষয়ে জানাতে পারবেন।"
মাইক আরও বলেন, "প্রথম দিন থেকেই গ্রাহকদের সুরক্ষা ইনস্টাগ্রামের প্রধান অগ্রাধিকার। ইনস্টাগ্রাম যেন গ্রাহকদের সুরক্ষিত রাখে সেই ব্যাপারে ভবিষ্যতেও কাজ করে যাবে কোম্পানি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। "
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications