Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হ্যাশট্যাগে লেটেস্ট আপডেট ফলো করুন এবার ইনস্টাগ্রামেই
আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠতে চাইছে ইনস্টাগ্রাম। তাই মাঝেমধ্যেই আসছে নানান আপডেট, নতুন ফিচার্স। গত মাসে অ্যান্ড্রয়েড হেডলাইনসের রিপোর্ট বলছে, হ্যাশট্যাগ ফলো করার জন্য নতুন কোনও ফিচার আনছে এই ইমেজ শেয়ারিং অ্যাপটি।

কিছু সময়ের জন্য, কয়েকজনের জন্য এই সুবিধা দিয়ে দেখে নিয়েছে ইনস্টাগ্রাম। এখন এটা সবার জন্য আনার কথা ভাবা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, হ্যাশট্যাগ ফলো করার সুবিধা আনা হচ্ছে এতে। ফটো, ভিডিও আর লোকজনকে আরও বেশি জানাশোনার সুবিধা থাকছে। পছন্দ, কমিউনিটি, ভাললাগার বিষয়গুলির সঙ্গে আরও বেশি করে যোগাযোগ বাড়ানোর একটা সুবিধা হয়ে যাচ্ছে এতে।
রোজই হ্যাশট্যাগ দিয়ে লাখো ছবি ও ভিডিও শেয়ার হয়ে ইনস্টাগ্রামে। সংস্থার দাবি অনুযায়ী সবথেকে বেশি #onthetable, #slime এবং #floralnails হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এতে। এরপর থেকে পোস্ট আরও বেশি খুঁজে পেতে সুবিধা হবে।
কী করে এই নতুন ফিচার কাজ করবে? আসলে হ্যাশট্যাগ ফলো করা মানে কাউকে একটা ফলো করার মতোন বিষয়। আপনাকে যা করতে হবে, তা হল যেটা আপনার পছন্দের সেই জিনিসটা সার্চ করতে হবে, অথবা কোনও পোস্টের সেই হ্যাশট্যাগ ট্যাপ করতে হবে।
আপনার পছন্দের হ্যাশট্যাগ পেয়ে গেলে হ্যাশট্যাগ পেজ ওপেন করবেন, ফলোয়িং বাটনে ট্যাপ করবেন। ওই হ্যাশট্যাগে টপ পোস্ট যা যা আছে, তা আপনার ফিডে এসে যাবে। স্টোরিজ বারে এসে যাবে ওই হ্যাশট্যাগে লেটেস্ট কিছু স্টোরিজও।
হ্যাশট্যাগ যে কোনও সময় আনফলো করা যাবে। যদি আরও কখনও কোনও হ্যাশট্যাগ খুঁজে পেতে হয়, অন্যান্যরা কী হ্যাশট্যাগ ফলো করছে, তা তাদের প্রোফাইলে গিয়েও দেখা যাবে।
আপনার প্রিভেসি সেটিংস অনুযায়ী, আপনার পছন্দের হ্যাশট্যাগ বা স্টোরি কে ফলো করছে জানতে পারবেন। যদি আপনি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখেন, তাহলে আপনার ফলো করা হ্যাশট্যাগ, শুধুমাত্র আপনার ফলোয়াররাই দেখতে পাবে।
কোনও টপিকে কেউ ইন্টারেস্টেড থাকলে, এই হ্যাশট্যাগের ব্যাপারটা তাদের জন্য বেশ সুবিধা জনক।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
