Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নতুন আইফোন এসই-র পরিবর্তে কিনতে পারেন শাওমি, ওয়ানপ্লাসের এই ফোনগুলি
সম্প্রতি ৫জি কানেক্টিভিটি সহ বাজারে এসেছে নতুন আইফোন এসই ২০২২। এই ফোনে লেটেস্ট এ১৫ বায়োনিক প্রসেসার দিয়েছে অ্যাপেল। রয়েছে আইপি ৬৭ ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। প্রায় ৪০,০০০ টাকা দামে এই ফোন বাজারে এনেছে মার্কিন কোম্পানিটি।

তবে নতুন আইফোনেও রয়েছে কয়েক বছরের পুরনো আইফোন ৮ এর ডিজাইন। এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল দেখা যাবে। যা ২০২২ সালের ফোন ডিজাইনের থেকে কয়েক বছর পিছিয়ে। তবে চাইলে এই দামে আধুনিক ডিজাইনের একাধিক ফোন পেয়ে যাবেন। দেখে নিন ওয়ানপ্লাস, শাওমির এমন কয়েকটি ফোন।
ওয়ানপ্লাস ৯আরটি
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ফোন কেনার পরিকল্পনা থাকলে দেখে নিন ওয়ানপ্লাস ৯আরটি। এই ফোনের দাম ৪২,৯৯৯ টাকা। রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, অ্যামোলেড প্যানেল ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং।
শাওমি ১১টি প্রো ৫জি
চলতি বছরের শুরুতে এই ফোন বাজারে এসেছিল শাওমি। এই ফোনেও রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়াও রয়েছে ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং। মাতে ১৭ মিনিটে এই ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হবে। এছাড়াও ৮কে ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনে।
এসুস ৮জি
গত বছর বিশ্ব বাজারে লঞ্চ হলেও সম্প্রতি ভারতে এসেছে এই ফোন। তুলনামূলক ছোট মাপের এই ফোনে পাবেন দুর্দান্ত পারফর্মেন্স। থাকছে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। রয়েছে ৫.৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
আইকু ৯
এছাড়াও একটি শক্তিশালী অ্যানড্রয়েড ফ্ল্যাগশিপ আইকু ৯। এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং।
রিয়েলমি জিটি ৫জি
একই দামে রিয়েলমির প্রিমিয়াম স্মার্টফোন রিয়েলমি জিটি ৫জি। এই ফোনে ১২০হার্জ ডিসপ্লে ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকছে। ট্রিপল ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
