Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
গুগলের সঙ্গে হাত মিলিয়ে অবিশ্বাস্য দামে অ্যানড্রয়েড ফোন আছে জিও
এবার আরও কম দামে অ্যানড্রয়েড স্মার্টফোন আনছে জিও। এই জন্য গুগলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে মুম্বাইয়ের কোম্পানিটি। দুই কোম্পানির তরফ থেকেই জানানো হয়েছে কম দামের এই ফোনের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম বিশেষভাবে অপ্টিমাইজেশন থাকবে। প্লে স্টোর ব্যবহারের সুবিধাও থাকছে। ভারতের ফিচার ফোন গ্রাহকদের হাতে প্রথম স্মার্টফোন তুলে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে গুগল ও জিও।

কয়েক বছর আগেই অ্যানড্রয়েড গো এডিশন লঞ্চ করে কম দামের স্মার্টফোন দুনিয়ায় পা রেখেছিল গুগল। এই মুহূর্তে জিওর ফিচার ফোন জিওফোন ও জিওফোন ২ তে কাইওএস অপারেটিং সিস্টেম চলে। জিওফোনে ৪জি কানেক্টিভিটি থাকলেও এই ফোনে সীমিত অ্যাপ ব্যবহার করা যায়।
সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন এই মুহূর্তে গোটা দেশে ৩৫ কোটি ফিচার ফোন গ্রাহক রয়েছেন। ভারতে ৫জি নেটওয়ার্ক শুরু হওয়ার আগেই এই সব মানুষের কাছে অ্যানড্রয়েডের মতো স্মার্টফোন তুলে দিতে চাই।
যদিও এই মুহূর্তে যে সব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করে ৫জি নেটওয়ার্ক সম্পর্কে তাদের কোন আগ্রহ নেই। এই সব গ্রাহকই নিজের ফোন খারাপ হলে আরও একটি নতুন ফিচার ফোন নিনে নেন। এই সব পরিবারে হয়তো একটি মাত্র স্মার্টফোন থাকে এবং সবাই একই স্মার্টফোন ব্যবহার করেন। যদিও অনেক পরিবারেই শুধুমাত্র ফিচার ফোন ব্যবহার হয়।
এই মুহূর্তে বাজারে ৪,০০০ টাকা দামে অ্যানড্রয়েড ফোন রয়েছে। যদিও ২,০০০ টাকার আশেপাশে একটি নতুন ফিচার ফোন কেনা সম্ভব। তাই অনেকেই স্মার্টফোন না কিনে ফিচার ফোন ব্যবহার করেন।
এছাড়াও ভারতের বিপুল সংখ্যক গ্রাহক ২জি নেটওয়ার্ক ব্যবহার করেন। তাই এখনই ২জি নেটওয়ার্ক বন্ধ হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বেশিরভাগ ফিচার ফোন গ্রাহক শুধুমাত্র কথা বলার জন্যই ফোন ব্যবহার করেন। এই সব গ্রাহকের কাছে ৪জি বা ৫জি নেটওয়ার্কের কোন গুরুত্ব নেই।
এছাড়াও ফিচার ফোন গ্রাহকরা অনলাইনে কেনাকাটা না করে স্থানীয় দোকান থেকে কেনাকাটা করেন। কম দামে অফলাইনে স্মার্টফোন বিক্রি করলে খুব কম লাভ রাখা সম্ভব হবে। এই কারণেই ধীরে ধীরে চিনা কোম্পানিগুলি কম দামের স্মার্টফোন বিক্রি বন্ধ করে দিচ্ছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
