Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৩,০০০ টাকার কমে ৫জি স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে জিও
৫,০০০ টাকার কম দামে ৫জি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে রিলায়েন্স জিও। লঞ্চের সময় এই ফোনের দাম ৫,০০০ টাকা হলেও কয়েক দিনের মধ্যে দাম কমে ৩,০০০ টাকার কমে বিক্রি হতে পারে জিওর ৫জি স্মার্টফোন। সম্প্রতি কোম্পানির সূত্র মারফৎ এই তথ্য জানা গিয়েছে। এই মুহূর্তে ভারতে প্রায় ২০-৩০ কোটি গ্রাহক ২জি ফোন ব্যবহার করেন।

এই সব গ্রাহককে টানতে সাধ্যের মধ্য সাধ্যের মধ্যে ৫জি ফোন আনবে মুকেশ আম্বানির কোম্পানি। “৫,০০০ টাকার কম দামে এই ফোন লঞ্চ করতে চায় জিও। যদিও ফোনের জনপ্রিয়তা বাড়লে ক্রমশ সেই ফোনের দাম কমে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা হতে পারে।” পরিচয় গোপন রেখে এই তথ্য জানিয়েছেন কোম্পানির এক আধিকারিক।
এই মুহূর্তে ভারতে ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ২৭,০০০ টাকা থেকে।
ভারতের গ্রাহকদের জন্য প্রথম বিনামূল্যে ৪জি ফোন নিয়ে এসেছিল জিও। জিওফোন হাতে পেতে গ্রাহককে ১,৫০০ টাকা সুরক্ষার খাতে জমা রাখতে হয়েছিল। চলতি বছর রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা থেকে “২জি মুক্ত ভারত” তৈরির আহ্বান জানিয়েছিলেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি। এই মুহূর্তে ভারতে ৩৫ কোটির বেশি গ্রাহক ২জি ফোন ব্যবহার করেন। এই সব গ্রাহককে ২জি নেটওয়ার্ক থেকে আপগ্রেড করানোর জন্য কম দামে ৫জি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে রিলায়েন্স জিও।
সম্প্রতি জিও প্ল্যাটফর্মে ৩৩,৭৩৭ কোটি টাকা লগ্নি করেছে জিও। যা কোম্পানির ৭.৭ শতাংশ । গুগলের সঙ্গে হাত মিলিয়ে সস্তায় অ্যানড্রয়েড ফোন তৈরির কাজ করবে মুম্বাইয়ের কোম্পানিটি। ৫জি স্মার্টফোন ছাড়াও ভারতে ৫জি যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা করছে জিও। ইতিমধ্যেই কোম্পানির তরফ থেকে টেলিকম দপ্তরের কাছে রপ্তানির আগে স্পেকটার্ম পরীক্ষার আবেদন জানানো হয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications