এই প্ল্যানগুলিতে প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়া

|

লকডাউনের কারণে ঘর বন্দি গোটা দেশ। এর ফলে প্রতিদিন আরও বেশি ডেটার প্রয়োজন হচ্ছে। স্মার্টফোনের দিকে তাকিয়েই কেটে যাচ্ছে দিনের অনেকটা সময়। সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে সব টেলিকম কোম্পানি। এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানগুলিতে প্রতিদিন ১.৫জিবি ডেটা পাওয়া যায়।

এই প্ল্যানগুলিতে প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল, জিও ও ভোডাফোন

১৯৯ টাকা থেকে প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে জিও

এখনও দেশের সবথেকে সস্তা মোবাইল নেটওয়ার্ক জিও। ১৯৯ টাকা থেকে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দিচ্ছে কোম্পানিটি। সর্বোচ্চ ২,১৯৯ টাকা প্ল্যানে একই সুবিধা মিলবে। যদিও এই প্ল্যানগুলিতে পৃথক বৈধতা মিলবে।

১৯৯ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১.৫জিবি ডেটার সঙ্গেই থাকছে আনলিমিটেড জিও নম্বরে ভয়েস কল করার সুবিধা। এছাড়াও অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে মোট ১,০০০ মিনিট টকটাইম। এই প্ল্যানে প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস করা যাবে।

এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১.৫জিবি ডেটার সঙ্গেই থাকছে আনলিমিটেড জিও নম্বরে ভয়েস কল করার সুবিধা। এছাড়াও অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে মোট ২,০০০ মিনিট টকটাইম। এই প্ল্যানে প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।

৫৯৯ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১.৫জিবি ডেটার সঙ্গেই থাকছে আনলিমিটেড জিও নম্বরে ভয়েস কল করার সুবিধা। এছাড়াও অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে মোট ৩,০০০ মিনিট টকটাইম। এই প্ল্যানে প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস করা যাবে।

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।২১৯৯ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১.৫জিবি ডেটার সঙ্গেই থাকছে আনলিমিটেড জিও নম্বরে ভয়েস কল করার সুবিধা। এছাড়াও অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে মোট ১২,০০০ মিনিট টকটাইম। এই প্ল্যানে প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন।

২৪৯ টাকা থেকে প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল

২৪৯ টাকা, ২৭৯ টাকা, ৩৯৯ টাকা, ৫৯৮ টাকা ও ২৩৯৮ টাকা প্ল্যানে প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। ২৪৯ টাকা ও ২৭৯ টাকা প্ল্যানে একই সুবিধা পাওয়া যাবে। ১.৫জিবি ডেটার সঙ্গেই থাকছে আনলিমিটেড কল ও ২৮ দিন ভ্যালিডিটি। ২৭৯ টাকা প্ল্যানে ৪ লক্ষ টাকার জীবন বিমার সুবিধা দিচ্ছে কোম্পানিটি।

৩৯৯ টাকা, ৫৯৮ টাকা ও ২,৩৯৯ টাকা প্ল্যানে যথাক্রমে ৫৬ দিন, ৮৪ দিন ও ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

১.৫জিবি ডেটা প্ল্যানে ডবল ডেটা অফার দিচ্ছে ভোডাফোন

দৈনিক ১.৫জিবি ডেটার প্ল্যানে ডবল ডেটা অফার দিচ্ছে ভোডাফোন। ২৪৯ টাকা, ৩৯৯ টাকা ও ৫৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ১.৫জিবি ডেটা পাওয়া যাবে। এই তিন প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে ২৮ দিন, ৫৬ দিন ও ৮৪ দিন। এই তিন প্ল্যানের সঙ্গে মিলবে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। এছাড়াও ২,৩৯৯ টাকা প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি দিচ্ছে ভোডাফোন। এছাড়াও নির্বাচিত সার্কেলে ৪৯৯ টাকা ও ৫৫৫ টাকা প্ল্যানে ৭০ দিন ও ৭৭ দিন ভ্যালিডিটি দিচ্ছে কোম্পানিটি।

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vodafone Idea Offering 1.5GB Daily Data In These Prepaid Plans

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X