Just In
- 1499 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1507 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1510 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1518 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
২,০০০ টাকা সস্তা হল জিও গিগাফাইবার
এতদিন একাধিক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে জিও গিগাফাইবার কানেকশান নিতে ৪,৫০০ টাকা খরচ হবে। এবার এক ধাক্কায় গিগাফাইবার নেওয়ার খরচ ২,০০০ টাকা কমে গেল। সম্প্রতি মুম্বাই ও চেন্নাই শহরের গ্রাহকরা ২,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিটের বিনিময়ে গিগাফাইবার কানেকশান পেতে শুরু হরেছেন। এই কানেকশানের সাথে একটি অপ্টিকাল নেটওয়ার্ক টার্মিনাল দেবে জিও। এই ওএনটি ডিবাইসে থাকছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। সর্বোচ্চ ৫০ এমবিপিএস স্পিডে এই ওয়াই ফাই কাজ করবে। নতুন এই অফারে জিও গিগাফাইবার নেওয়ার খরচ কমবে।

গত বছর অগাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার অপ্টিক পরিষেবা গিগাফাইবার লঞ্চের ঘোষনা করেছিল জিও। এখনও বাণিজ্যিকভাবে সেই পরিষেবা শুরু হয়নি। এতদিন জিও গিগাফাইবার কানেকশান নিতে ৪,৫০০ টাকা খরচ হচ্ছিল। সেই প্ল্যানের সাথে একটি ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই ওএনটি ডিভাইস দিচ্ছে জিও। সেই ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই থেকে ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। নতুন প্ল্যানে মাত্র ২,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিটে গিগাফাইবার কানেকশন পাওয়া যাবে।
নতুন এই ওএনটি তে থাকছে একটি ইথারনেট পোর্ট। সাথে থাকছে একটি আরজে ৪৫, একটি আরজে ১১ আর একটি ইউএসবি পোর্ট। জিও গিগাফাইবার এর সাথে মাসে ১১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
এখনও বাণিজ্যিক ভাবে শুরু হয়নি জিও গিগাফাইবার। এই কানেকশানের জন্য গত কয়েক মাস ধরেই অপেক্ষা করে রয়েছে গোটা দেশ। টেলিকম দুনিয়ার মতো ব্রোডব্যান্ড দুনিয়াতেও চমক নিয়ে আসতে পারেন মুকেশ আম্বানি। এবার জিও গিগাফাইবার এর জন্য ট্রিপল পে প্ল্যান নিয়ে এল জিও। ট্রিপল পে প্ল্যান ব্যবহার করে এক একসাথে ব্রডব্যান্ড, হোম টিভি আর জিও অ্যাপস ব্যবহার করা যাবে। একাধিক শহরে ইতিমধ্যেই জিও গিগাফাইবার কানেওশান দেওয়া শুরু হলেও এখনও এই কানেকশানে কত খরচ হবে সেই বিষয়ে মুখ খোলেনি মুকেশ আম্বানির কোম্পানি।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছিল ইতিমধ্যেই ট্রিপল পে প্ল্যান পরীক্ষামুলকভাবে শুরু করেছে জিও। এখন শুধুমাত্র জিও কর্মীরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। গিগাফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে ড্যাশবোর্ডে এই প্ল্যান দেখা যাবে। আপাতত ২৮ দিন ভ্যালিডিটির একটি মাত্র প্ল্যান দেখা যাচ্ছে। এই প্ল্যানে হাই স্পিডে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে হোম টিভি আর জিও অ্যাপ সাবস্ক্রিপশান। এই তিন পরিষেবা একসাথে ব্যবহারের জন্য মাসে ৬০০ টাকা খরচ হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications