Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ক্যালেন্ডার মাসের ভ্যালিডিটি সহ প্রিপেড প্ল্যান আনছে জিও
ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হল ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। নতুন এই প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের ২৫৯ টাকা খরচ করতে হবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ডেটা। এই প্ল্যানে সম্পূর্ণ ১ মাস ভ্যালিডিটি পাওয়া যাবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। টেলিকম দুনিয়ায় জিও প্রথম ক্যালেন্ডার মাসের ভ্যালিডিটি প্ল্যান নিয়ে হাজির হল।

এই প্ল্যানে জিও প্রিপেড গ্রাহকরা প্রতিদিন ১.৫জিবি ডেটা পাবেন। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ এসএমএস ও জিও সিনেমা, জিও টিভি সহ সব জিও অ্যাপ সাবস্ক্রিপশন। একবার ১.৫ জিবির দৈনিক ডেটা ব্যবহারের সীমা শেষ হলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।
এই প্ল্যানে জিও গ্রাহকরা সম্পূর্ণ ১ মাসের ভ্যালিডিটি পাবেন। এই জন্য অনলাইন অ্যাপ অথবা রিটেল স্টোর থেকে ২৫৯ টাকা রিচার্জ করতে হবে। ৩০ মার্চ রিচার্জ করলে ফের ৩০ এপ্রিল রিচার্জ করতে হবে গ্রাহকদের। এর ফলে প্রত্যেক মাসের নির্দিষ্ট দিনে রিচার্জ করা যাবে। যা রিচার্জ প্রক্রিয়াকে সহজ করে দেবে।
নতুন ও পুরনো জিও প্রিপেড গ্রাহকরা ২৫৯ টাকার এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। অন্যান্য জিও প্রিপেড প্ল্যানের সঙ্গেই এই প্ল্যানের গ্রাহকরাও কোম্পানির সব অ্যাপ সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এতদিন বেশিরভাগ প্ল্যানের সঙ্গেই ২৮ দিনের ভ্যালিডিটি দিচ্ছিল রিলায়েন্স জিও। তবে শুধু জিও নয়, একই পথে হেঁটেছে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো প্রতিযোগী কোম্পানি গুলিও। একই দামে এয়ারটেল ও ভোদাফোন গ্রাহকরা এখনও ২৮ দিন ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করতে পারেন। তবে জিও গ্রাহকরা এবার থেকে ২-৩ দিন অতিরিক্ত ভ্যালিডিটি পেয়ে যাবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
