Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নতুন এক্সচেঞ্জ অফার এলো জিওফাই ডিভাইসে
নতুন জিওফাই ডঙ্গেলের সাথে এক্সচেঞ্জ অফার লঞ্চ করলো জিও। নতুন এই অফারে নন জিও মোডেম বা ডঙ্গেল এক্সচেঞ্জে মাত্র ৯৯৯ টাকায় নতুন জিওফাই ডিভাইস পেয়ে যাবেন গ্রাহকরা। শুধুমাত্র অফলাইনে পাওয়া যাবে এই অফার। কবে পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে তা এখনো কিছুই জানায়নি জিও। জিও ইউজাররা ২,২০০ টাকা ক্যাশব্যাক পাবেন এই অফারে। প্রমো ইমেজে দেখা যাচ্ছে JioFi M2S হটস্পট ডিভাইসটি পাওয়া যাবে এই অফারে। একসাথে ১০ টি ডিভাইস কানেক্ট করা যায় এই ডিভাইসের সাথে।

অফার ছাড়া অফিশিয়াল ওয়েবসাইটে এই ডিভাইসের দাম ১,৯৯৯ টাকা। জিও স্টোর বা রিলায়েন্স ডিজিটাল স্টোরে গিয়ে নিজের পুরনো মোডেম এক্সচেঞ্জ করে ৯৯৯ টাকায় এই হটস্পটটি কিনতে পারবেন গ্রাহকরা। এর জন্য আপনাকে পুরনো মোডেমের সিরিয়াল নম্বর জানাতে হবে জিওকে।
গ্রাহক হটস্পটের জন্য জিও সিম পাওয়ার পরে ৯৯ টাকা দিয়ে প্রাইম প্ল্যান কিনতে হবে গ্রাহককে। এরপরে ১৯৮ টাকা বা ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করে অ্যাকটিভ করতে হবে সিম কার্ডটি। এই অ্যাকটিভেশানের পরেই গ্রাহক পেয়ে যাবেন ৪৪ টি ৫০ টাকার কুপন। যার মাধ্যমে মাইজিও থেকে ভবিষ্যত রিচার্জে ২,২০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। যদিও এই ভাউচারগুলি কতদিন ভ্যালিড থাকবে সেই বিষয়ে জিওরে তরফে এখনো কিছু জানানো হয়নি।
জিওফাইয়ের রাউটারের দাম কমেছিল গত বছর সেপ্তেম্বর মাসেই। এরপরে এই বছরে মার্চ মাসে ঐ একই ডিভাইসের দাম কমিয়ে ৩৪৯৫ টাকার ক্যশব্যাক দিয়েছিল জিও। এইভাবে বিভিন্ন ইন্টারনেট কানেক্টিভিটি ডিভাইস দাম কমিয়ে ভারতের সাধারণ মানুষের কাছে ইন্টারনেট আরও সহজলভ্য করেছে জিও।
গত দুই বছর ধরে ভারতে যে ইন্টারনেট বিপ্লব শুরু হয়েছে জিওফাই এর এই এক্সচেঞ্জ অফার সেই পথেই নতুন এক পদক্ষেপ। এবার দেখার এয়ারটেল, আইডিয়া আর ভোডাফোনের মতো প্রতিযোগী কোম্পানিগুলি জিওর নতুন এই অফারকে কিভাবে টেক্কা দিতে বাজারে নামে? প্রতিযোগিতায় থাকতে না পেরে ইতিমধ্যেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে এয়ারসেল। এবার জিওর আরও এক নতুন অফার যে প্রতিদ্বন্দী কোম্পানিগুলিকে আরও সমস্যায় ফেলবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
