Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
১৪১ টাকা মাসিক কিস্তিতে পাওয়া যাচ্ছে জিওফোন ২, দেরি করলেই ফসকে যাবে অফার
ফিচার ফোন বাজারে নিজেদের জমি আরও শক্ত করতে এবার কোমর বেঁধে নামল জিও। সাম্প্রতিক অফারে প্রতি মাসে মাত্র ১৪১ টাকা দিয়ে কেনা যাবে কোম্পানির লেটেস্ট ৪জি ফিচার ফোন জিওফোন ২। জন্মাষ্টমী উপলক্ষে এই অফার নিয়ে হাজির হয়েছে মুম্বাইয়ের কোম্পানিটি।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই অফার দেখা গিয়েছে। ২,৯৯৯ টাকা দামের এই ফোন মাত্র ১৪১ টাকা মাসিক কিস্তিতে কেনা যাবে। তবে শুধুমাত্র ক্রেডিট কার্ড ব্যবহার করে এই অফারের সুবিধা নেওয়া যাবে।
অর্ডার করার ৩-৫ দিনের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে জিওফোন ২। শুরুতে ৯৯ টাকা পেমেন্ট করতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে নিকটবর্তী জিও স্টোরে গিয়ে সিম কার্ড অ্যাকটিভেট করা যাবে। ৯৯ টাকায় গ্রাহক পাবেন ১৪জিবি ডেটা ও ২৮ দিনের বৈধতা। এছাড়াও বিনামূল্যে ভয়েস কল, ৩০০ এসএমএস ও সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা থাকছে।
জিওফোন ২ তে থাকবে একটি ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। জিওফোন ২ তে কাই ওএস অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে ৫১২এমবি র্যাম আর ৪জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। জিওফোন ২ তে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। এর সাথেই জিওফোন ২ এর ভিতরে একটি ২০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
কানেক্টিভিটির জন্য জিওফোন ২ তে রয়েছে ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি ও এফএম রেডিও। কোয়ার্টি কি-বোর্ড ছাড়াও জিওফোন ২ তে একটি ফোর ওয়ে ন্যাভিগেশন বাটন থাকছে। এই ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সব একাধিক স্মার্টফোনের ফিচার ব্যবহার করা যাবে। জিও টিভির মাধ্যমে দেখা যাবে লাইভ টিভি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
