Just In
- 1542 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1550 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1553 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও-র সস্তা স্মার্টফোনকে টেক্কা দিতে এই প্ল্যান নিয়ে হাজির হল এয়ারটেল
দীপাবলির আগেই বাজারে আসবে জিওর কম দামের স্মার্টফোন জিওফোন নেক্সট। এখনও যে সব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেই তাঁদের হাতে ৪জি স্মার্টফোন তুলে দিতেই এই ফোন নিয়ে আসছে মুকেশ আম্বানির কোম্পানি। এই জন্য গুগলের সঙ্গে হাত মিলিয়েছে জিও। তবে হাত গুটিয়ে বসে নেই এয়ারটেল। যে সব গ্রাহক নিজের প্রথম স্মার্টফোন কিনতে চলেছেন তাঁদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে গুরুগ্রামের কোম্পানিটি।

এই এই প্ল্যানের নাম মেরা পেহলা স্মার্টফোন। এই প্ল্যানের অধীনে যে সব গ্রাহক নিজের প্রথম স্মার্টফোন কিনবেন তাঁদের ৬,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এই প্ল্যানের সুবিধা পেতে গ্রাহককে ২৪৯ টাকা অথবা বেশি দামের প্ল্যান ৩৬ মাস ধরে রিচার্জ করতে হবে। দুটি ভাগে এই ক্যাশব্যাক গ্রাহকের কাছে পৌঁছে দেবে এয়ারটেল। ১৮ মাস পরে ২০০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এর পরে ৪,০০০ টাকা পাবেন ৩৬ মাস পরে। এই ৩৬ মাস প্রতি মাসে অন্তত ২৪৯ টাকা রিচার্জ করতে হবে গ্রাহককে।
১২,০০০ টাকা পর্যন্ত দামের ফোন কিনলে এই অফার পাওয়া যাবে। স্যামসাং, শাওমি, নোকিয়া ওপ্পো, ভিভো, রিয়েলমি মটোরোলা সব সব জনপ্রিয় কোম্পানির ফোন কিনলেই এয়ারটেল গ্রাহকরা এই সুবিধা পাবেন। এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে ভারতে মোট ১৫০টি ফোনে এই অফার প্রযোজ্য হবে।
৬,০০০ টাকা ক্যাশব্যাক ছাড়াও এই অফারের সঙ্গে বিনামূল্যে উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন দিচ্ছে এয়ারটেল। এছাড়াও রয়েছে আমাজন প্রাইম ভিডিও ট্রায়াল ও এয়ারটেল থ্যাঙ্কসের সুবিধা। এছাড়াও ১২,০০০ টাকার স্ক্রিন রিপ্লেসমেন্ট মাত্র ৪,৮০০ টাকায় করা যাবে। ফোন কেনার প্রথম বছরের মধ্যে স্ক্রিন ভেঙে গেলে এই সুবিধা পাবেন গ্রাহকরা। এই জন্য ফোন কেনার ৯০ দিনের মধ্যে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে নথিভুক্ত হতে হবে।
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা পাঠিয়ে দেবে এয়ারটেল। টাকা পাঠানোর ১৫ দিন আগে গ্রাহককে ফোন করে টাকা পাঠানোর কথা জানিয়ে দেওয়া হবে। কোন গ্রাহকের কাছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ১৫ দিনের মধ্যে তা খুলে নেওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
