Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এবার ই-কমার্স জগতে পা রাখতে চলেছে মুকেশের জিও
সম্পূর্ণ নতুন মডেলে ভারতের ই কমার্স জগতে পা রাখতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্পূর্ণ নতুন মডেলের এই ই-কমার্স পরিষেবা লঞ্চের ঘোষণা করেছে। তিনি জানিয়েছেন নতুন মডেলের কয়েক কোটি গ্রাহক ও দোকানদার লাভবান হবেন।

“ সারা দেশে 3 কোটি দোকানদার এই পরিষেবার ফলে উপকৃত হবেন।” কলকাতায় এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি।
তিনি বলেন, “ পশ্চিমবঙ্গে এক কোটির বেশি সক্রিয় জিওব্যবহার করেন। 'জিও পয়েন্ট’ এর মাধ্যমে গ্রামীণ এলাকায় সরাসরি ই-কমার্স ব্যবসার পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। সারা দেশের সাথে এর ফলে উপকৃত হবেন গ্রামীণ বাংলার নাগরিকরা।”
মুকেশ আম্বানি আরও বলেন, জিও পয়েন্ট এর মাধ্যমে সারা রাজ্যের সব গ্রামে পৌঁছে যাবে জিও ই-কমার্স পরিষেবা।
ভারতের সবথেকে ধনী ব্যক্তি জানিয়েছেন, “ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ২৮,০০০ কোটি টাকা লগ্নি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যা ভারতে কোম্পানির মোট লগ্নির ১০ শতাংশ। রাজ্যে ডিজিটাল বিপ্লব আনতে আরও 10,000 টাকা লগ্নি করবে কোম্পানির টেলিকম শাখা।”
আম্বানি জানিয়েছে অপটিক ফাইবার কানেকশন এর মাধ্যমে সারা রাজ্যে ইন্টারনেট কানেকশনে বিপ্লব আনবে জিও। জিওর নতুন ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করে এই রাজ্যে প্রত্যেকটি বাড়ি স্মার্ট হোম এ পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত শীঘ্রই বাণিজ্যিকভাবে শুরু হবে কোম্পানির ফাইবার অপটিক ব্রডব্যান্ড পরিষেবা জিও গিগাফাইবার। এই কানেকশন এর সাথে 100 Mbps স্পিডে ব্রডব্যান্ড ব্যবহার এর সাথেই গ্রাহক জিও টিভি, ভয়েস কলিং ও ও একাধিক স্মার্ট হোম ডিভাইস ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যে সারা দেশে একাধিক শহরে প্রিভিউ অফারে জিও গিগাফাইবার পরিষেবা শুরু হয়েছে। বাণিজ্যিকভাবে গিগা ফাইবার লঞ্চ এখন সময়ের অপেক্ষা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
