Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিওতে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা লগ্নি করল আরও এক মার্কিন কোম্পানি
জিওর মালিকানা কিনল আরও এক মার্কিন কোম্পানি। সম্প্রতি ৫,৬৫৫.৭৫ কোটি টাকায় জিওর মালিকানা কিনেছে বেসরকারি ইকুইটি ফার্ম সিলভার লেক। এপ্রিলেই ফেসবুকের ৯.৯৯ শতাংশ মালিকানা কিনেছিল ফেসবুক। এক মাসের আরও ১.১৫ শতাংশ মালিকানা বিক্রি করে দিল মুকেশ আম্বানির সংস্থা।

সিলভার লেক চুক্তির পরে জিওর ইকুইটি মূল্য ৪.৯ লক্ষ কোটি টাকা। অন্যদিকে কোম্পানির এন্টারপ্রাইজ মূল্য ৫.১৫ লক্ষ কোটি টাকা। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা করেছে জিও।
বিশ্বব্যাপী একাধিক টেকনোলজি কোম্পানির শেয়ার রয়েছে সিলভার লেকের কাছে। এই চুক্তির পরে বিশ্বের অন্যান্য টেকনোলজি কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে সুবিধা হবে দেশের এক নম্বর টেলিকম কোম্পানির।
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে সিলভার লেকের সদর দপ্তর। কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ 40 বিলিয়ন মার্কিন ডলার। এয়ারবিএনবি, অ্যালফাবেট, আলিবাবার মতো তাবড় টেকনোলজি কোম্পানিতে সিলভার লেকের মালিকানা রয়েছে।
২২ এপ্রিল ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে জিওর ৯.৯৯ শতাংশ মালিকানা কিনেছিল ফেসবুক। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ হাজার কোটি টাকায় জিওর ৯.৯৯ শতাংশ মালিকানা কিনেছে ফেসবুক। কয়েক দিনের মধ্যেই মুকেশ আম্বানির জিওমার্ট পরিষেবা শুরু হয়েছিল। হোয়াটসঅ্যাপের সঙ্গে হাত মিলিয়ে ই-কমার্স দুনিয়ায় নাম লিখিয়েছে জিও। ভারতে প্রায় ৪০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আপাতত মহারাষ্ট্রের নভি মুম্বাই ও কল্যাণ এলাকায় জিওমার্ট পরিষেবা শুরু হলেও ধাপে ধাপে গোটা দেশে ছড়িয়ে পড়বে মুকেশ আম্বানির ই-কমার্স ব্যবসা। হোয়াটসঅ্যাপে জিওমার্ট থেকে রিচার্জ করতে নিজের স্মার্টফোনে ৮৮৫০০০৮০০০ নম্বর সেভ করতে হবে।
আমাজন ও ফ্লিপকার্টকে টক্কর দিতে নতুন মডেলে ই-কমার্স পরিষেবা শুরু করেছে রিলায়েন্স জিও। এর ফলে স্থানীয় দোকান থেকেই অনলাইনে কেনাকাটা করার সুবিধা পাবেন গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications