Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কবে শুরু হবে জিও ফাইবার পরিষেবা? এক ঝলকে প্ল্যানগুলি দেখে নিন
মাস খানেক আগে বাণিজ্যিকভাবে লঞ্চ হয়েছিল জিও ফাইবার পরিষেবা। হাই স্পিড এই ব্রডব্যান্ড কানেকশন দেশের তরুন প্রজন্মের নজর কেড়েছে। সাপ্রতিক রিপোর্টে জানানো হয়েছে এখনও জিও ফাইবার কানেকশন দেওয়া শুরু হয়নি। জিও ওয়েবসাইটে যাঁরা রেজিস্ট্রেশন করেছিলেন এখনও জিও প্রতিনিধির কলের অপেক্ষায় রয়েছেন। কবে জিও ফাইবার পরিষেবা শুরু হবে এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি জিও।

আপাতত মোট ছয়টি প্রিপেড প্ল্যানে জিও ফাইবার ব্রডব্যাবন্ড কানেকশন ব্যবহার করা যাবে। এই প্ল্যানেগুলিতে মাসে ৬৯৯ টাকা থেকে ৮,৪৯৯ টাকা পর্যন্ত খরচ হবে। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম আর টাইটেনিয়াম প্ল্যানে ব্যবহার করা যাবে জিও গিগাফাইবার।
ব্রোঞ্জ প্ল্যানে মাসে ৬৯৯ টাকা খরচ হবে। এর পরে সিলভার প্ল্যানে খরচ হবে মাসে ৮৪৯ টাকা। গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম ও টাইটেনিয়াম প্ল্যানে মাসে খরচ হবে যথাক্রমে ১,২৯৯ টাকা, ২,৪৯৯ টাকা, ৩,৯৯৯ টাকা আর ৮,৪৯৯ টাকা। ব্রোঞ্জ আর সিলভার প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। গোল্ড আর ডায়মন্ড প্ল্যানের স্পিড যথাক্রমে ২৫০ এমবিপিএস আর ৫০০ এমবিপিএস। প্লাটিনাম আর টাইটেনিয়াম প্ল্যানে ১ জিবিপিএস স্পিড পাওয়া যাবে। মাসিক প্ল্যানের সাথেই তিন মাস, ছয় মাস ও এক বছরের প্ল্যানে জিও ফাইবার পরিষেবা ব্যবহার করা যাবে।
জিও ফাইবার কানেকশনের সাথে একটি জিও হোম গেটওয়ে ডিভাইস (৫,৫০০ টাকা) আর ৪কে সেট টপ বক্স (৬,৪০০ টাকা) পাওয়া যাবে। তবে বার্ষিক সাবস্ক্রিপশনে এই দুই ডিভাইস সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। এর সাথেই বার্ষিক অফারে বিভিন্ন অন ডিমান্ড সাবস্ক্রিপশন সার্ভিস বিনামূল্যে পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে ব্লুটুথ স্পিকার ও এই ডি টিভি। বিভিন্ন প্ল্যানের সাথে আলাদা এই সুবিধাগুলি বিনামূল্যে পাওয়া যাবে।
ব্রোঞ্জ প্ল্যানে মাসে ৬৯৯ টাকা খরচ হবে। ১০০ এমবিপিএস স্পিডে মাসে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। মাসিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে তিন মাস জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন ব্রোঞ্জ প্ল্যানের গ্রাহকরা।
সিলভার প্ল্যানে মাসে ৮৪৯ টাকা খরচ হবে। ১০০ এমবিপিএস স্পিডে মাসে ২০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ২০০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে পাসে ৪০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। মাসিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে তিন মাস জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন সিলভার প্ল্যানের গ্রাহকরা।
গোল্ড প্ল্যানে মাসে ১,২৯৯ টাকা খরচ হবে। ২৫০ এমবিপিএস স্পিডে মাসে ৫০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ৭৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন গোল্ড প্ল্যানের গ্রাহকরা।
ডায়মন্ড প্ল্যানে মাসে ২,৪৯৯ টাকা খরচ হবে। ৫০০ এমবিপিএস স্পিডে মাসে ১২৫০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ২৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন ডায়মন্ড প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
প্ল্যাটিনাম প্ল্যানে মাসে ৩,৯৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ২৫০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন প্ল্যাটিনাম প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
টাইটেনিয়াম প্ল্যানে মাসে ৮,৪৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ৫০০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে এক বছর জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন ডাটাইটেনিয়াম প্ল্যানের গ্রাহকরা। সাথে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আর ছবি মুক্তির প্রথম দিন তা ঘরে বসে দেখার সুযোগ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications