Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
স্মার্টফোনকে ওয়েববক্যাম হিসাবে ব্যবহার করে টিভি থেকে ভিডিও কল করবেন কীভাবে?
সম্প্রতি ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য দুর্দান্ত ফিচার লঞ্চ করেছে রিলায়েন্স জিও। এই ফিচারে টিভি থেকেও ভিডিও কল করতে পারবেন গ্রাহকরা। কিন্তু খুব কম টিভিতেই ওয়েবক্যাম থাকে। তাই সমস্যার সমাধানে স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করার উপায় নিয়ে এসেছে জিও।

অ্যানড্রয়েড আইফোন গ্রাহকরা স্মার্টফোন ক্যামেরাকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করে টিভি থেকেই ভিডিও কল করতে পারবেন। এর ফলে টিভি থেকে ভিডিও কলিংয়ের জন্য অতিরিক্ত ওয়েবক্যাম কেনার প্রয়োজন হবে না।
ইতিমধ্যেই জিওফাইবার কানেকশোন ব্যবহার করলে আপনিও এই ফিচার ব্যবহার করতে পারবেন। দেখে নিন টিভি থেকে ভিডিও কলের জন্য কীভাবে নিজের স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করার জন্য সেট আপ করবেন?
প্রথমেই নিজের অ্যানড্রয়েড অথবা আইফোনে জিও জয়েন অ্যাপ ইনস্টল করে নিন। বিনামূল্যে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। এছাড়াও এই কাজের জন্য প্রয়োজন একটি জিও ব্রডব্যান্ড কানেকশন।
জিওজয়েন অ্যাপ সেট আপ করবেন কীভাবে?
স্টেপ ১। স্মার্টফোন ও টিভিতে জিওজয়েন অ্যাপ ইনস্টল করুন। এবার জিও ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
স্টেপ ২। এবার অ্যাপের মধ্যে 'ক্যামেরা অন মোবাইল’ ফিচার এনেবেল করতে হবে। অ্যাপ সেটিংসে এই ফিচার পেয়ে যাবেন। এছাড়াও স্মার্টফোন ও টিভি দুটি ডিভাইসই একই ওয়াইফাই নেটওইয়ার্কে কানেক্ট থাকতে হবে।
স্টেপ ৩। এবার টিভি থেকে জিওজয়েন অ্যাপ ওপেন করে ইনিশিয়েট ভিডিও কল অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। সব ঠিকঠাক থাকলে টিভি নিজে থেকেই মোবাইল ক্যামেরা ডিটেক্ট করে নেবে। এই সময় স্মার্টফোনকে ক্যামেরা হিসাবে সিলেক্ট করুন ও স্মার্টফোনে ক্যামেরা পার্মিশন দিয়ে দিন।
এবার আপনি নিজে টিভি থেকে মোবাইল ক্যামেরাকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করে ভিডিও কল করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
