Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জম্মু-কাশ্মীরে ফাটল জিও ফোন, ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্তের অভিযোগ রিলায়েন্সের
এবার জম্মু-কাশ্মীরে জিও ফোনে বিস্ফোরণের ঘটনা সামনে এল। ইচ্ছেকৃত ঘটনা বলে দায় অস্বীকার রিলায়েন্সের।
গ্যালাক্সি নোট ৭-এর ঘটনায় স্যামসাংকে কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের সবারই তা জানা। গোটা বিশ্বজুড়েই এই ফোনে আগুন লাগার খবর এসেছে। এখন অনেক উড়ানে স্যামসাং-এর ফোন নিয়ে যাওয়া নিষেধই হয়ে গিয়েছে। বিক্রি হওয়া ফোনও ফের ফিরিয়ে নিতে হয়েছে পরিস্থিতি সামাল দিতে।

তবে মোবাইল ফোন ফেটেফুটে যায়, শুধু যে স্যামসাং-এরই তা কিন্তু নয়। অ্যাপেল আইফোন থেকে শুরু করে বেশ কিছু চাইনিজ ব্র্যান্ডেরও এমনতর দশা হয়েছে। ডিভাইস সেফটি জন্য সব সংস্থাই যখন চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন খবর, কাশ্মীরে জিও ফোনে বিস্ফোরণ হয়েছে।
সাধারণত ফিচার ফোনে এভাবে এই দুর্ঘটনা ঘটে না, কিন্তু যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে এটি তদন্ত সাপেক্ষ। PhoneRadar-এর রিপোর্ট অনুযায়ী, ফোনের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে সেটির ব্যাক কভার গলে পুড়ে যায়। যদিও ফ্রন্ট ঠিকই আছে।
কার ফোনে এই দুর্ঘটনা ঘটল, তার ডিটেলস খুব একটা নেই, তবে জানানো হয়েছে এলওয়াইএফ ডিস্ট্রিবিউটর নিজে ফোনটি খতিয়ে দেখেছেন। তার পর সে ডিস্ট্রিবিউটরের দাবি, এরপরেও ব্যাটারি ঠিকমতোই চলছিল।
রিপোর্টে জিওফোনের ফেটে যাওয়া চার্জারের এক্সক্লুসিভ ছবি দেখায়। চার্জারের গলে যাওয়া তারের ছবিও প্রকাশ করা হয়েছে। ব্যাটারি যেহেতু অক্ষত রয়েছে, অনেকে মনে করছেন, খারাপ চার্জারের কারণেই এই দুর্ঘটনা।
সবথেকে মজার ব্যাপার, রিপোর্টে এটাও বলা হয়েছে, হতে পারে সংস্থার ভাবমূর্তি খারাপ করার জন্য এই কীর্তি ইচ্ছেকৃত ভাবে করা হয়ে থাকতে পারে। ইন্ডিয়া টু়ডে টেকে রিলায়েন্সের এক মুখপাত্র দাবি করেছেন, গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়েছে এই ফোন। কঠোর কোয়ালিটি কন্ট্রোল মেনেই বাজারে এসেছে প্রত্যেকটা ফোন।
কাশ্মীরের ঘটনা রিলায়েন্সের কানে এসেছে। প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত, এটা চক্রান্ত। ইচ্ছেকৃত ভাবে করা হয়েছে। সংস্থার গায়ে কালি ছেটাতে এই কাজ, অন্তত যে সময়ে এই ঘটনা ঘটেছে, তাতে তা স্পষ্ট। আরও তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত হলেই অবশ্য সব পরিষ্কার হয়ে যাবে। আমাদের হয়ত এই চার্জার আর ফোনে আগুন লাগার ঠিকঠাক কারণ জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। অবশ্য এর আগেও জিও এই সমস্যার মুখে পড়েছিল। Jio-র Lyf এবং Water 1 ফোনেও আগুন লাগার ঘটনা সামনে এসেছিল।
তবে সংস্থার অরিজিনাল চার্জার ও ব্যাটারি ব্যবহার করাই কিন্তু বুদ্ধিমানের সিদ্ধান্ত। থার্ড পার্টি প্রোডাক্ট ব্যবহার করে বিপদ না ডাকাই ভাল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
