Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মাত্র ৪০০ টাকায় লঞ্চ হতে পারে জিওফোন লাইট
গোটা দেশ এখন ৫জি নেটওয়ার্ক ও ডিভাইসের অপেক্ষা করে রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে আগের থেকে অনেক বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ইন্টারনেট কানেক্টিভিটির ইতিহাসে যুগান্তকারী এই সময়ে নতুন ফিচার ফোন লঞ্চের পরিকল্পনা করছে রিলায়েন্স জিও। নতুন জিওফোন লাইট ফোন থেকে বাদ যেতে পারে ইন্টারনেট কানেক্টিভিটি। যে সব গ্রাহক ইন্টারনেট ব্যবহার থেকে দূরে থাকছে আগ্রহী প্রধানত সেই সব গ্রাহকের কথা মাথায় রেখেই নতুন এই ফিচার ফোন আনছে কোম্পানিটি।

জিওফোন লাইটের দাম
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ৪০০ টাকার আশেপাশে লঞ্চ হতে পারে জিওফোন লাইট। ৩৯৯ টাকা দামে এই ফোন লঞ্চ করতে পারে মুকেশ আম্বানির কোম্পানি। সাথে আনলিমিটেড ভয়েস কল করার জন্য এই ফোনে মাসে ৫০ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
জিওফোন লাইটের জন্য বিশেষ এই রিচার্জ প্যাকে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সব জিও নম্বর ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল করার সুবিধা থাকছে। অন্য নেটওয়ার্কের নির্দিষ্ট কিছু নম্বরে বিনামূল্যে কল করার সুবিধা থাকতে পারে।
জিওফোন লাইট থেকে কী প্রত্যাশা থাকবে?
শোনা যাচ্ছে তুলনামূলক ছোট ডিসপ্লে সহ লঞ্চ হবে জিওফোন লাইট। যদিও এই ফোনের ফিচার সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। বিগত কয়েক বছরে কোম্পানির বার্ষিক সভা থেকেই জিওফোন ও জিওফোন ২ এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। তাই ২০২০ সালের অগাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারণ সভা থেকেই জিওফোন লাইট সামনে আসতে পারে বলে মনে করছেন টেক গুরুরা।
বিগত কয়েক বছর ধরেই ভারতে ফিচার ফোন দুনিয়ায় সাফল্যের মুখ দেখেছে জিওফোন। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ফিচার ফোন এটি। অবিশ্বাস্য কম দামের এই ফিচার ফোনে ৪জি কানেক্টিভিটি রয়েছে। বিশেষ করে গ্রামীণ ভারতে দারুণ সফল রিলায়েন্স জিওর জিওফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
