Just In
- 1542 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1550 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1553 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1561 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অনলাইনে বিক্রি শুরু হল জিওফোন নেক্সট, দাম, স্পেসিফিকেশন ও অফারগুলি দেখে নিন
অবশেষে অনলাইনে বিক্রি শুরু হল জিওফোন নেক্সট। এবার রিলায়েন্স ডিজিটাল অনলাইন স্টোর থেকে এই এন্ট্রি লেভেল স্মার্টফোন বিক্রি শুরু করেছে মুকেশ আম্বানির কোম্পানি। আগে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকেই এই ফোন কেনা যাচ্ছিল। তবে এবার আর এই ফোন কেনার জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন হচ্ছে না। অনলাইন স্টোরেও একই দামে বিক্রি হবে এই ফোন। তবে চাইলে ব্যাঙ্ক অফারে মিলতে পারে অতিরিক্ত ছাড়।

জিওফোন নেক্সট-এর দাম
জিওফোন নেক্সট এর দাম ৬,৪৯৯ টাকা। এই ফোনে রয়েছে ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ। ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। এছাড়াও আমেরিকান এক্সপ্রেস কার্ডে মিলবে ৭.৫ শতাংশ ছাড়।
ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ৩০৫.৯৩ টাকা মাসিক কিস্তিতে এই ফোন কেনা যাবে। তবে এই ফোনের শিপিংয়ের জন্য গ্রাহককে অতিরিক্ত খরচ করতে হবে না।
জিওফোন নেক্সট: স্পেসিফিকেশন ও ফিচার্স
জিওফোন নেক্সট-এ থাকছে ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস ৩-এর সুরক্ষা। এছাড়াও ডিসপ্লের উপরে থাকছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং। এই ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির প্রগতি ওএস।
এই ফোনের ভিতরে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫ চিপসেট। কোয়াড কোর প্রসেসরের সঙ্গেই এই ফোনে থাকছে ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ। তবে চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে এই ফোনে অতিরিক্ত ৫১২জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে।
ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় রয়েছে পোট্রেট মোড ও নাইট মোডের মতো ফিচার।
এছাড়াও এও ফোনে ৩.৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে জিও। কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, ৪জি, মাইক্রো ইউএসবি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
