Just In
- 1537 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1545 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1548 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1556 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শীঘ্রই বাজারে আসছে জিওফোন নেক্সট, সম্ভাব্য দাম ও ফিচারগুলি দেখে নিন
সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার কথা থাকলেও জিওফোন নেক্সট ফোনের লঞ্চ পিছয়ে দিয়েছিল রিলায়েন্স জিও। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল দীপাবলির আগেই বাজারে আসবে কম দামের এই স্মার্টফোন। বিশ্বব্যাপী চিপের ঘটতি থাকার কারণেই লঞ্চ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল কোম্পানিটি। গত মাসে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল বিশ্বব্যাপী সেমি-কন্ডাকটরের ঘাটতি থাকার কারণেই নির্দিষ্ট সময়ে এই ফোন বাজারে আনা সম্ভব হয়নি।

এখনও যে সব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন সেই সব গ্রাহকের হাতে টাচস্ক্রিন স্মার্টফোন তুলে দিতেই বাজারে আসছে জিওফোন নেক্সট। যে সব গ্রাহক নিজের প্রথম স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এই ফোন বাজারে আনছে মুকেশ আম্বানির কোম্পানি। গুগলের সঙ্গে হাত মিলিয়ে এই ফোন তৈরি করেছে রিলায়েন্স জিও। সম্পূর্ণ ৪জি এই ফোনে থাকছে ভয়েস কমান্ড ফিচার। এই ফিচার ব্যবহার করে কণ্ঠস্বরের মাধ্যমেই ফোনে যে কোন কাজ করা যাবে। ইংরাজি ছাড়াও একাধিক প্রাদেশিক ভাষায় এই কাজ করা যাবে। এছাড়াও এই ফোনের ক্যামেরায় দুর্দান্ত ছবি তোলা যাবে বলে জানিয়েছে গুগল। এছাড়াও জিওফোন নেক্সট-এ লেটেস্ট অ্যানড্রয়েড ফিচার ও সিকিউরিটি আপডেট পাঠানোর দায়িত্ব নিয়েছে গুগল।
জিওফোন নেক্সট-এর সম্ভাব্য দাম
অবিশ্বাস্য দামে এই ফোন বাজারে আনতে চলেছে জিও। বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে ৩,৪৯৯ টাকায় ভারতে রি ফোন নিয়ে আসতে পারে জিও।
জিওফোন নেক্সট ফিচার
এখনও এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আনেনি জিও। তবে এই ফোনের পিছনে থাকবে একটি ক্যামেরা। এই ক্যামেরায় এইচডিআর মোড দিয়েছে জিও। জিওফোন নেক্সট ফোনে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এই ফোনে লাইভ ক্রিকেট স্কোর, ওয়েদার আপডেট ভয়েস কমান্ডের মাধ্যমেই জেনে নেওয়া যাবে।
জিওফোন নেক্সট-এ থাকবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের ভিতরে কোয়ালকম কিউএম২১৫ চিপসেট দিয়েছে জিও। সঙ্গে থাকছে ২,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে ৩জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে। লঞ্চের সময় জিওফোন নেক্সট-এ চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ফোনে থাকছে ৪জি সাপোর্ট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
