Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভারতে লঞ্চ হল জিওফোন নেক্সট, জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার
গুগলের সঙ্গে হাত মিলিয়ে ভারতে লঞ্চ হল জিওফোন নেক্সট। অবিশ্বাস্য দামে এই ফোনে পাওয়া যাবে ৪জি কানেক্টিভিটি। সঙ্গে চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। এই ফোনের জন্য অ্যানড্রয়েডকে বিশেষভাবে অপটিমাইজ করেছে গুগল। ১০ সেপ্টেম্বর থেকে ভারতে জিওফোন নেক্সট বিক্রি শুরু হবে। এক নজরে দেখে নিন সব তথ্য।

গুগল সিইও সুন্দর পিচাই জানিয়েছেন জিওফোন নেক্সটে অ্যানড্রয়েডের একটি অপটিমাইজড ভার্সন চলবে। হালকা-পাতলা এই অ্যানড্রয়েডের জন্য ফোনে কত র্যাম থাকছে জানা যায়নি।
ফোনের পিছনে থাকবে প্লাস্টিক কভার। এছাড়াও একটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ থাকবে। কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে গুগল। যদিও জিওফোন নেক্সটে ঠিক কী ক্যামেরা ব্যবহার হয়েছে জানায়নি কোম্পানি।
এছাড়াও জিওফোন নেক্সটে থাকছে গুগল প্লে স্টোর সাপোর্ট। অর্থাৎ এই ফোনে প্লে স্টোর থেকে যে কোন অ্যাপ ইনস্টল করা যাবে। যদিও ফোনের কনফিগারেশন খুব ভালো না হওয়ার কারণে কত অ্যাপ ঠিকভাবে চলবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। এছাড়াও স্মার্টফোনকে অনলাইন অ্যাটাক থেকে বাঁচাতে থাকছে গুগল প্লে প্রোটেক্টের সুরক্ষা।
এই ফোনে থাকবে ডুয়াল সিম কার্ড স্লট। সঙ্গে থাকছে মাইক্রো সিম কার্ড ব্যবহারের সুযোগ। যদিও এই ফোনে জিও নেটওয়ার্ক লক থাকতে পারে। সেই ক্ষেত্রে এই ফোনে অন্য কোন নেটওয়ার্কের সিন ব্যবহার সম্ভব হবে না।
জিওফোন নেক্সটের সঙ্গেই একগুচ্ছ আকর্ষণীয় ৪জি প্ল্যান লঞ্চ করতে পারে জিও। এছাড়াও কোম্পানির ইতিমধ্যেই বাজারে থাকা প্ল্যানগুলির সঙ্গেও কাজ করতে পারে এই ফোন।
খুব কম দামে লঞ্চ হতে পারে জিওফোন নেক্সট। জিওফোন গ্রাহকদের এই ফোন আপগ্রেডের জন্য আকর্ষণীয় অফার নিয়ে আসতে পারে জিও। মুকেশ আম্বানি জানিয়েছেন ১০ সেপ্টেম্বর থেকে এই ফোন বিক্রি শুরু হবে। যদিও জানা যায়নি এই ফোনের দাম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
