Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্রত্যাশার থেকে বেশি দামেই লঞ্চ হতে পারে জিওফোন নেক্সট, কারণ জানুন
বিহত কয়েক মাস ধরেই ভারতে টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জিওফোন নেক্সট। ১০ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হওয়ার কথা থাকলেও এই বাজেট স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিয়েছে জিও। গুগলের সঙ্গে হাত মিলিয়ে এই আলট্রা বাজেট স্মার্টফোন বাজারে আনছে রিলায়েন্স জিও। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে দীপাবলির আগেই বাজারে আসবে জিওফোন নেক্সট। প্রত্যাশার থেকে বেশি দামে বাজারে আসতে পারে এই ফোন।

সম্প্রতি ইকনমিক টাইমসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে প্রত্যাশার থেকে বেশি দামে বাজারে আসতে পারে জিওফোন নেক্সট। বিশ্বব্যাপী স্মার্টফোন তৈরির যন্ত্রাংশের দাম ২০ শতাংশ বৃদ্ধির কারণেই তুলনামূলক বেশি দামে এই ফোন বাজারে আসতে পারে। এখনও এই ফোনের দাম ঘোষণা করেনি জিও। তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে ৩,৪৯৯ টাকা দামে এই ফোন বাজারে আসতে পারে।
জিওফোন নেক্সট -এর সম্ভাব্য স্পেসিফিকেশন
গুগলের সঙ্গে হাত মিলিয়ে জিওফোন নেক্সট বাজারে আনছে রিলায়েন্স জিও। এই ফোনে অ্যানড্রয়েডের লাইটি ভার্সন চলবে। থাকতে পারে একটি ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও এই ফোনে সম্ভবত স্ন্যাপড্রাগন ২১৫ চিপসেট ব্যবহার গতে পারে। সঙ্গে থাকতে পারে ২জিবি র্যাম। জিওফোন নেক্সট এর পিছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এই ফোনে থাকতে পারে ২,৫০০ এমএএইচ ব্যাটারি।
ভারতের ২জি গ্রাহকদের ৪জি নেটওয়ার্কে নিয়ে আসতেই জিওফোন নেক্সট লঞ্চ করছে জিও। প্রধানত যে সব মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করেন তাদের দাতে আরও কম দামে স্মার্টফোন তুলে দেওয়াই কোম্পানির লক্ষ্য। ইতিমধ্যেই একাধিকবার ২জি মুক্ত ভারতের ডাক দিয়েছে জিও। আর সেই লক্ষে আরও এক ধাপ এগিয়ে যেতে বাজারে আসছে কোম্পানির জিওফোন নেক্সট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
