Just In
- 1406 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1414 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1417 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1425 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
সেরা টাচস্ক্রিন ল্যাপটপগুলি দেখে নিন
নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন? আজকাল অনেক ল্যাপটপেই পাবেন টাচস্ক্রিন ডিসপ্লে। এই ল্যাপটপে মাউস ছাড়াও স্মার্টফোনের মতো ডিসপ্লের উপরে আঙুল ছুঁয়ে কন্ট্রোল করতে পারবেন।

সাধারণ ল্যাপটপের তুলনায় তুলনামূলক বেশি দামে পাওয়া বিক্রি হয় টাচস্ক্রিন ল্যাপটপ। কিন্তু পকেটে বেশি চাপ না দিয়েও এই মুহূর্তে একাধিক টাচস্ক্রিন ল্যাপটপ কেনা যাবে। ৪০,০০০ টাকার কম দামে একাধিক ল্যাপটপে মিলবে টাচস্ক্রিন ডিসপ্লে। এই ল্যাপটপগুলিতে খুব শক্তিশালী প্রসেসর না থাকলেও কয়েকটি ল্যাপটপে পাবেন এসএসডি স্টোরেজ। এক নজরে ৪০,০০০ টাকার কম দামে ভারতের সেরা টাচস্ক্রিন ল্যাপটপগুলি দেখে নিন। বিস্তারে দেখে নিন এই ল্যাপটগুলির স্পেসিফিকেশন। সঙ্গে থাকছে সম্ভাব্য দাম।

লিনোভো আইডিয়াপ্যাড সি৩৪০ ল্যাপটপ
লিনোভো আইডিয়াপ্যাড সি৩৪০ ল্যাপটপের দাম ৩৯,৯৯০ টাকা। রয়েছে এএমডি রাইজেন ৩ সিপিইউ, ৪জিবি র্যাম ও ২৫৬জিবি এসএসডি। থাকছে একটি ১৪ ইঞ্চি ফুল এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে।

এইচপি প্যাভিলিয়ন টাচস্মার্ট ১৪ এক্স৩৬০
৪০,০০০ টাকা দামে বিক্রি হয় এইচপি প্যাভিলিয়ন টাচস্মার্ট ১৪ এক্স৩৬০ টাচক্রিন ল্যাপটপ। রয়েছে একটি ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই৩ প্রসেসর, ৪জিবি র্যাম ও ২৫৬জিবি এসএসডি।

মাইক্রোসফট সার্ফেস গো
মাইক্রোসফট সার্ফেস গো ল্যাপটপে রয়েছে পেন্টিয়াম গোল্ড প্রসেসর। থাকছে ৪জিবি র্যাম ও ৬৪গব আইএমএমসি স্টোরেজ। ২৯,৯৯০ টাকা দামের এই ল্যাপটপে রয়েছে ১০ ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপের সঙ্গে একটি কি-বোর্ড অ্যাটাচ করে টাইপ কজরা যাবে। থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট।

ডেল ইন্সপিরন ১৫ ৩৫৭৮
ডেল ইন্সপিরন ৩৫৬৭ ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ল্যাপটপে রয়েছে সপ্তম জেনারেশন কোর আই৩ প্রসেসর। ল্যাপটপের মধ্যে রয়েছে ৪জিবি র্যাম ও ১টিবি হার্ড ড্রাইভ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications