Just In
- 1360 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1368 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1371 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1379 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এই ল্যাপটপে আছে 128GB RAM আর 6TB স্টোরেজ
কয়েকমাস আগেই থিঙ্কপ্যাড সিরিজে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ করেছিল লিনোভো। আর এবার নতুন মোবাইল ওয়ার্ক্সটেশান ThinkPad P52 লঞ্চ করল চিনের কোম্পানিটি। এই ল্যাপটপের ভিতরে থাকবে লেটেস্ট Intel কফি লেক প্রসেসার। এর সাথেই ThinkPad P52 তে থাকবে শক্তিশালী GPU আর VR সাপোর্ট।

একসাথে একাধক ভারী কাজ করার জন্য আদর্শ নতুন ThinkPad P52 ল্যাপটপটি। এছাড়াও 8th-Gen Intel Xeon প্রসেসারের অপশান থাকছে ThinkPad P52 তে। এছাড়াও এই ল্যাপটপে পাওয়া যাবে 128GB পর্যন্ত RAM আর 6TB পর্যন্ত স্টোরেজ।
ThinkPad P52 তে থাকবে একটি 15.6 ইঞ্চি Ful, HD ডিসপ্লে। এই ডিসপ্লেতে কোন টাচক্রিন থাকবে না। যদিও একটি 4K Ultra HD টাচক্রিন ভেরিয়েন্টেও ThinkPad P52 পাওয়া যাবে। এই ডিসপ্লেতে ১০০% Adobe RGB সাপোর্ট পাওয়া যাবে। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য ThinkPad P52 তে থাকছে NVIDIA Quadro P3200 গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি NVIDIA GeForce GTX 1060 এর মোবাইল ভার্সান। যদিও এই মোবাইল ভার্সানটি NVIDIA GeForce GTX 1060 এর মতো শক্তিশালী না হলেও এই গ্রাফিক্স কার্ড যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছে লিনোভো। এছাড়াও ThinkPad P52 এর NVIDIA Quadro P3200 গ্রাফিক্স কার্ডে VR সাপোর্ট পাওয়া যাবে।
Windows 10 Pro for Workstations, Windows 10 Pro, Windows 10 Home, Ubuntu আর Red Hat Linux এই পাঁচটি অপারেটিং সিস্টেমে কেনা যাবে নতুন ThinkPad P52। এছাড়াও এই ল্যাপটপে থাকছে একটি ইনফ্রারেড ক্যামেরা আর একটি অতিরিক্ত 720p ক্যামেরা।
নতুন ThinkPad P52 এ দুটি USB-C/Thunderbolt পোর্ট, তিনটি USB Type A 3.0, একটি HDMI 2.0, একটি হেডফোন জ্যাক ও একটি SD কার্ড রিডার থাকবে। এর সাথেই কানেক্টিভিটির জন্য থাকবে Bluetooth 5, Wi-Fi 802.11ac, Gigabit Ethernet ও অপশানাল Cat 9 4G LTE। নতুন ThinkPad P52 এর ওজন ২.৫ কিলোগ্রাম। যদিও নতুন এই ল্যাপটপের দাম ও কবে থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে তা জানায়নি কোম্পানি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications