Just In
- 1499 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1507 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1510 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1518 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
সামনে ভ্যালেন্টাইন্স ডে, অনার ৭এক্স রেড-এর লিমিটেড এডিশন আসছে বাজারে
Huawei-এর ই ব্র্যান্ড অনার, তার Honor 7X স্মার্টফোনের লিমিটেড এডিশন বাজারে আনল। Honor 7X-এর লিমিটেড এডিশন লাল রঙের। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল।

মাত্র ২০ হাজারটি Honor 7X বাজারে আনা হচ্ছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং এদেশে আসছে এই এডিশন। ভ্যালেন্টাইন্স ডে, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিক্রি। সংস্থার অনলাইন স্টোরেই গ্রাহকরা অর্ডার দিতে পারেন। আর দামের কথা বলতে গেলে জেনে রাখা ভাল, বাজার চলতি Honor 7X-এর ফোনের থেকে এই এডিশনের জন্য একটি বেশি দামই গুনতে হবে।
আরেকটা ভাল খবরও রয়েছে। যে দেশগুলির কথা বলা হল, সেই সব দেশের প্রথম একশো জন Honor 7X রেডের গ্রাহকরা পাবেন স্পেশাল গিফট। রয়েছে Honor-Monster AM15 হেডফোন।

স্পেশিফিকেশনের কথায় আসা যাক। Honor 7X Red-এর ৫.৯৩ ইঞ্চি ফুল এইচডি, ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর স্ক্রিন। স্ক্রিন রেজোলিউশন 1080×2160 পিক্সেলস। ২.৫ডি গ্রাস থাকছে টপে।
Kirin 659 octa-core প্রসেসর রয়েছে এতে। ৪জিবি র্যাম। ৩২ এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। ২৫৬ জিবি পর্যন্ত এটি বাড়ানো যাবে।
এছাড়াও রিয়ারে ডুয়াল ক্যামেরা সেট আপ। ১৬ এবং ২ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
অনার সেভেন এক্সের ৩৩৪০ এমএএইচ ব্যাটারি। Android 7.0 Nougat সঙ্গে EMUI 5.1 skin। ১৬৫ গ্রামের ফোনটি চেহারায় 56.50×75.30×7.60।
Huawei Honor 7X –এ ডুয়াল সিম। ন্যানো সিমের এই ফোনে কানেক্টিভিটিতে রয়েছে Wi-Fi, GPS, Bluetooth, USB OTG, 3G এবং 4G. সেন্সর্সের মধ্যে মিলবে Compass Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor এবং Gyroscope.
নীল, কালো ও সোনালী রঙে রয়েছে ফোনটি। ইতিমধ্যেই এই ফোন বাজারে বেশ জনপ্রিয়। লাল রঙের লিমিটেড এডিশনেরও কাটতি ভালই হবে বলে আশাবাদী সংস্থা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications