Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লোকসভা নির্বাচনের আগে কড়া দাওয়াই, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার দেখে নিন
সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের ঠিক আগে ভুয়ো খবর প্রচার রুখতে নতুন পরিষেবা নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ। অনেক দিন ধরেই ভুয়ো খবর প্রচার তুখতে একাধিক ফিচার যোগ হয়েছে এই মেসেজিং অ্যাপে। এবার নতুন পরিষেবা নিয়ে এসে গ্রাহককে বিভ্রান্তির হাত থেকে বাঁচার উপায় করে দিল ভারতের এক নম্বর মেসেজিং অ্যাপ।

'চেকপয়েন্ট টিপলাইন’ নামে নতুন একটি পরিষেবা নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে কোন লিঙ্ক পেলে সেই লিঙ্কের সত্যতা যাচাই করার জন্য এই পরিষেবা শুরু হয়েছে। PROTO নামে একটি ভারতীয় স্টার্ট আপ কোম্পানির সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
+৯১৯৬৪৩০০০৮৮৮ নম্বর সেভ করে যে কোন লিঙ্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নম্বরে পাঠিয়ে দিলে সেই তথ্যের সত্যতা যাচাই করে জানিয়ে দেওয়া হবে গ্রাহককে। ইংরাজী, বাংলা, মালায়ালম ও তেলেগু ভাষার লিঙ্কে কাজ করবে এই ফিচার।
লিঙ্কের তথ্য সত্য, মিথ্যা না বিভ্রান্তিকর টা জানিয়ে দেওয়া হবে। গ্রাহক নিজের হোয়াটসঅ্যাপে কোন ছবি, ভিডিও অথবা অথবা টেস্কট লিঙ্ক পেলে তার সত্যতা যাচাই করতে পারবেন এই পরিষেবা ব্যবহার করে।
ইংরাজী ছাড়াও তিনটি ভারতীয় ভাষায় এই লিঙ্ক কাজ করবে। আপাতত শুধুমাত্র ইংরাজী, বাংলা, মালায়লাম ও তেলেগু ভাষায় 'চেকপয়েন্ট টিপলাইন’ পরিষেবা কাজ করবে। তবে ভবিষ্যতে নতুন ভাষা যোগ হবে কি না জানায়নি হোয়াটসঅ্যাপ।
গোটা দেশের সব ধরনের নাগরিকের কাছে এই পরিষেবা ব্যবহার করে খবরের সত্যতা যাচাই করে নেওয়ার আহ্বান করেছে PROTO ও হোয়াটসঅ্যাপ। তবে শুধুমাত্র ভারতে নয়। মেক্সিকো ও ফ্রান্সে নির্বাচনের আগে একই ধরনের পরিষেবা ব্যবহার করে দারুন সাফল্য পেয়েছিল বিশ্বের এক নম্বর মেসেজিং সার্ভিস।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications